× Banner
সর্বশেষ
ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সোনার মানুষ হতে হবে -আ’লীগের উপদেষ্টা এ্যাড. বাসেত

admin
হালনাগাদ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯

তানভীর আহম্মেদ, ঢাকাঃ উপমহাদেশের প্রাচীন ও বৃহত্তম রাজনৈতিক সংগঠন, মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী  বাংলাদেশ আওয়ামীলীগ এর ২১’তম জাতীয় সম্মেলনে বাংলাদেশ আওয়ামীলীগের ২য় বারের মতো নির্বাচিত উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য  এ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার-এর সাথে বৃহষ্পতিবার রাতে  বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোঃ জিয়াউল হক চৌধুরী নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাত ও  শুভেচ্ছা বিনিময় করেছেন।

এসময় উপস্থিত সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন আবদুল বাসেত মজুমদার। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ উন্নয়নের ক্ষেত্রে সারা বিশ্বের কাছেই একটি রোল মডেল। আমি আইন অঙ্গনে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের চেষ্টা করেছি। ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছি। তবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে কিছু সোনার মানুষ তৈরি করতে হবে। সে ক্ষেত্রে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী বাংলাদেশের আইন শিক্ষার্থীদের সর্ববৃহত সংগঠন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সদস্যদের ভালো আইনজীবী হওয়ার জন্য প্রচুর পড়াশুনা করতে হবে। পাশাপাশি বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়ন এবং আইনের সুশান প্রতিষ্ঠায় বাংলাদেশ আওয়ামীলীগ সহ দলীয় অন্যান্য অঙ্গ সংগঠনের পাশাপাশি শিক্ষা, শান্তি, শৃংখলা ও ন্যায়নীতি পতাকাবাহি সংগঠনের সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোঃ শহীদুল ইসলাম টিটুর দিক নির্দেশনায় বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এই মর্মে আওয়ামীলীগের নব-নির্বাচিত উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য সিনিয়র এ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদারকে অবহিতকরণ পূর্বক তাঁর সর্বাঙ্গীন সফলতা কামনা করা হয়।

সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোঃ জিয়াউল হক চৌধুরী বাবুর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট রবিউল আলম জুয়েল, এ্যাডভোকেট শাহদাত হোসেন রিয়াদ, সাংগঠনিক সম্পাদক চৌধুরী তানভীর আহম্মেদ, শরিফ আকবর লিমন সোহাকুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক জাকারিয়া হাবিব, উপ-দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সরকার, ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন স্বপন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিরাজ হোসেন তালুকদার, উপ-গন-যোগাযোগ সম্পাদক হাসান ইমাম মাসুম, সহ-সম্পাদক ইমন শিকদার, চৌধুরী ব্রেলভীর আহম্মেদ সহ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, ঢাকা মহানগর ও বিভিন্ন ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..