× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

নড়াইলে কৃষকলীগ নেতা হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯

 উজ্জ্বল রায় নড়াইল থেকেঃ কৃষকলীগ নেতা হত্যা মামলার আসামি নড়াইলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রাশেদকে গ্রেফতার করেছে গ্রেফতার পুলিশ। উজ্জ্বল রায় নড়াইল থেকে জানান, সোমবার (২৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে নড়াইলের   লক্ষ্মীপাশা বটতলা চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাশেদ লোহাগড়ার খলিশাখালী গ্রামের গোলাম রসুলের ছেলে।

লোহাগড়া থানার ওসি (তদন্ত) আমানুল্লাহ আল বারী জানান, ২০১৬ সালের ১৬ আগস্ট লোহাগড়ার পারমল্লিকপুর গ্রামের নূর ইসলাম মৃধাকে (৫০) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। ছাত্রলীগ নেতা রাশেদ এ হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লোহাগড়ার পারমল্লিকপুর গ্রামে ঠাকুর এবং মৃধা বংশের লোকজনের মধ্যে বিরোধের জেরে মল্লিকপুর ইউনিয়ন কৃষকলীগের তৎকালীন সাধারণ সম্পাদক নূর ইসলাম মৃধাকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। ২০১৬ সালের ১৬ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে পারমল্লিকপুর গ্রামে নূর ইসলামের বাড়িতে অর্তকিত হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়।

এ ঘটনায় নূর ইসলামের দুই মেয়ে শাহিনা (২২) ও লিমা (২০), ভাতিজা ইকবাল মৃধা (৩৪), প্রতিবেশি জামিলা, শাহীন, পান্নু, সানোয়ার, লিয়াকত, জলিল, সুজনসহ ১০ জনকে পিটিয়ে এবং কুপিয়ে জখম করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ওই সময় ১০ রাউন্ড সটগানের গুলি ছোঁড়ে এবং চারজনকে আটক করে। এ হত্যাকান্ডের তিনদিন পর ১৯ আগস্ট লোহাগড়া থানায় মামলা হয়।


এ ক্যটাগরির আরো খবর..