× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

ঠাকুরগাঁওয়ে অলৌকিক হাতের সন্ধান

admin
হালনাগাদ: শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫

আব্দুল আওয়াল,জেলা প্রতিনিধি,ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁওয়ে এক অদ্ভুত হাতের সন্ধান পাওয়া গেছে। হাতটি ঘিরে চলছে পুজা অর্চনা।রাত ভর কীর্তন।রীতিমতো চলছে মানত,মিনতি। গরীব খেটে খাওয়া মানুষরা মনের আশা পুরণের জন্য সাধ্য মতো টাকা ও ভক্তিতে ব্যস্ত।

এলাকার সূত্রে জানা যায়,৪॥৫দিন আগে রুহিয়া থানার মধৃপুর গ্রামের সুরেন (৩৩) নামের কৃষক জমিতে হাল চাষ করতে গেলেই অলৌকিক হাতটি দেখতে পায়,জমির পার্শে¦ শ্মশাান ঘাট হওয়াতে সে  ভাবতে লাগল এটি হয়তো মা কালির হাত। সে ভয়ে বাসায় এসে তার ভাই সূর্যকে বিষয়টি জানায়, পরে এককান,দু’কান থেকে পুরো রুহিয়া এলাকায় বিয়ষটি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে হিন্দু ধর্মালম্বীরা জানায়, এটা যেহেতু শ্মশান ঘাটে বের হয়েছে, এটা শ্মশান কালী মায়ের হাত।এজন্য আমরা মাকে পুজো করছি এবং সংসারের মঙ্গল কামনায় মানত করছি।

অপরদিকে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও সমাজকর্মী লায়লা আরজুমান্দ বানু জানান, এটা একটা কূ-সংস্কার। আসলে এটি একটি উদ্ভিদ এর শেকড়। যা ছত্রাক জনিত কারণে এমনটি দেখা যাচ্ছে।এটাকে কেন্দ্র করে একধরণের অসাধু ব্যক্তি ধর্ম ব্যবসায় রূপ দেওয়ার চেষ্টা করছে।

এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার জানান, আমি সরেজমিনে গিয়ে দেখি যে, এটা সম্ভবত একটি গাছের শেকড়। এই অবস্থায় ধর্মীয় অনুভূতিতে আঘাত না দিয়ে পরবর্তীতে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..