× Banner
সর্বশেষ
অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ র‍্যাবের অভিযানে ১০৪৩ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকসহ আটক ৩

বলিউড কাঁপাতে আসছে অক্ষয়ের নতুন সিনেমা বচ্চন পাণ্ডে

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯

অক্ষয়ের পরনে সিল্কের লুঙ্গি, হাঁটু পর্যন্ত তোলা। খালি গা। গলায় বেশ কতগুলো মোটা সোনার হার। ডান হাতে নানচাক। কপালে তিলক। এমনই বেশে সামনে এলেন অক্ষয় কুমার। রিয়েল নয়, আসলে তাঁর এমন লুক আপকামিং ছবির। শুক্রবারই নিজের পরবর্তী ছবির কথা ঘোষণা করলেন বলিউডের খিলাড়ি । তারই ফার্স্ট লুক সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করলেন অভিনেতা। যা নিঃসন্দেহে সিনেপ্রেমীদের কৌতূহল অনেকখানি বাড়িয়ে দিল।

অক্ষয় জানান, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার ছবিতে এই লুকেই দেখা যাবে তাঁকে। ছবির নাম ‘বচ্চন পাণ্ডে’। নাম ভূমিকাতেই অভিনয় করবেন আক্কি। তাঁর লুকের মধ্যে রয়েছে দক্ষিণী ছোঁয়া। তাই ভক্তদের আশা, পরিচালক ফারহাদ সামজির ছবিতে ফের তাঁর চরিত্রে নতুন কোনও চমক থাকবে। ফার্স্ট লুক পোস্ট করে অভিনেতা লিখেছেন, “আগামী বছর বড়দিনে মুক্তি পাবে বচ্চন পাণ্ডে।

বি-টাউনে একের পর এক ধামাকা করে চলেছেন অক্ষয়। শাহরুখ-আমিরদের যখন বড়পর্দায় সেভাবে খুঁজেই পাওয়া যাচ্ছে না, তখন পরপর ছবির ঘোষণা করে চলেছেন তিনি। ইতিমধ্যে ‘হাউসফুল ৪’ সিনেমায় ব্যাপক সারা পেয়েছে এখন অক্ষয় মানেই সিনেমায় লক্ষ্মী লাভ। এখানেই শেষ নয়, প্রকাশ্যে এসেছে তাঁর আরেকটি ছবি ‘লক্ষ্মী বম্ব‘-এর লুকও। সুরমা চোখে যেখানে অক্ষয়ের লুক দেখে রীতিমতো অবাক সিনেপ্রেমীকে। অভিনয়ে রয়েছেন কিয়ারা আডবানীও। দক্ষিণী ছবি ‘কাঞ্চনা’-র রিমেক এই ছবিটি। যে গল্পে এক রূপান্তরকামীর আত্মা ভর করে অক্ষয়ের উপর। আগামী বছর ৫ জুন মুক্তি পাবে পরিচালক রাঘব লরেন্সের ছবিটি। এবার নতুন ছবির পোস্টার সামনে এনে ফ্যানদের উত্তেজনার পারদ আরও খানিকটা চড়িয়ে দিলেন অক্ষয় কুমার।


এ ক্যটাগরির আরো খবর..