× Banner
সর্বশেষ
জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল পঞ্চগড়ের বোদায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক 

ভোলায় স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামীসহ আটক ২

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯

ভোলা প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিন যৌতুকের জন্য স্ত্রী আছমা বেগম(২২)কে শিকলে বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগে স্বামী সাহাবুদ্দিন (২৭) ও শশুর আনোয়ার (৫৫) কে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে বোরহানউদ্দিন থানায় মামলা দায়েরের পর রাত ৩ টায় দিকে তাদের আটক করা হয়। নির্যাতনের শিকার গৃহবধু আছমা বেগম বোরহানউদ্দিন পৌর ৯নং ওয়ার্ডের প্রতিবন্ধি মো. মফিজের মেয়ে।

গৃহবধু আছমা বেগম অভিযোগ করে বলেন, আমার বিয়ে হয় প্রায় ৩ বছর আগে। বিয়ের পর যৌতুক বাবদ আমার পরিবার ৭০ হাজার টাকা দেয় আমার স্বামীকে। এরপরও আমার স্বামী ও তার পরিবারের লোকজন বিভিন্ন সময় যৌতুক বাবদ আরো টাকা দেয়ার জন্য চাপ দিয়ে আসছে। আমার স্বামী ঢাকায় ট্রাক চালান এবং একজন মাদকসেবী বটে। মাদক সেবন করে প্রায় রাতে বাসায় এসে আমাকে বাপের বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দেয়ার জন্য মারধর করত। সংসারে আমার ৯মাসের একটি কন্যা সন্তান রয়েছে।

গত শনিবার স্বামী সাহাবুদ্দিন আমার বাবার বাড়ি থেকে ৫০হাজার টাকা এনে দিতে বলে। আমার বাবা একজন পঙ্গু মানুষ। বাবার বাড়িতে এসে কান্নাকাটি করলে বাবা মা বুঝিয়ে রবিবার আমাকে স্বামীর বাড়িতে পাঠিয়ে দেয়। আমার পরিবার তার(স্বামীর) চাহিদা মত টাকা দিতে না পারায় রবিবার বিকাল থেকে আমার উপর নেমে আসে অমানবিক নির্যাতন। সন্ধায় আমার হাতে পায়ে শিকল বেঁধে সারা শরীরে কাটা দিয়ে ক্ষত করে মরিচের গুড়া ক্ষত স্থানে লাগিয়ে দেয়। এভাবে ওরা সারা রাত আমাকে নির্যাতন করে। ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছিলো। আমার ডাক চিৎকারে সকালে স্থানীয়রা এসে উদ্ধার করে আমার বাবা মাকে খবর দেন। তাদের সহযোগিতায় সোমবার রাতে থানায় আসলে পুলিশ আমার হাতে পায়ের শিকল খুলে রাত ১২টায় হাসপাতালে এনে ভর্তি করেন। গৃহবধূ তার এই অমানবিক নির্যাতনের সুষ্ঠ বিচার দাবী করেন।

গৃহবধু আছমার বাবা মো. মফিজ বলেন, বিয়ের পর দারদেনা করে আমার মেয়ের সুখের জন্য জামাইকে নগদ ৭০ হাজার টাকা দেই। আরোও যৌতুকের টাকা দাবী করেন। কিন্তু আমি পঙ্গু মানুষ কোন রকম ভাতা পেয়ে সংসার চালাই। ওরা আমার মেয়েটিকে মেরে ফেলতে চেয়েছে। সারা শরীরের কাটা দাগগুলো দেখলে গায়ের লোম দাড়িয়ে যায়। আমি ওদের উপযুক্ত বিচার দাবী করছি। আর যাতে আমার মেয়ের মত কোন মেয়েকে এরকম তার স্বামীর নির্যাতন শিকার হতে না হয়।

এদিকে স্বামী শিকলে বেঁধে স্ত্রীকে অমানবিক নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পরলে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে।

বোহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ(ওসি) মু.এনামুল হক বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে সোমবার রাত ৩টায় দিকে অভিযান চালিয়ে গৃহবধুর স্বামী সাহাবুদ্দিন ও শশুর আনোয়ারকে আটক করা হয়েছে। এসময় স্বামীর বাড়ি থেকে তার ৯ মাসের কন্যা সন্তানকে উদ্ধার করে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..