× Banner
সর্বশেষ
৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী

জয়দেবপুর থেকে ছিনতাই হওয়া চাল সিলেটে উদ্ধার

admin
হালনাগাদ: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

সাফী চৌধুরী, সিলেট প্রতিনিধি: সিলেটে সদর উপজেলার জালালাবাদ থানাধীন কুমারগাঁও টার্মিনাল এলাকার হাবীবা রেষ্টুরেন্ট থেকে পুলিশ ২শত ৭৮ বস্তা ছিনতাইয়ের চাল উদ্ধার করেছে। বিকেলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই রেষ্টুরেন্টে চালের বস্তা বদল করার সময় ছিনতাইকৃত চালের বস্তাগুলো উদ্ধার করে। এসময় পুলিশ রেষ্টুরেন্টের মালিক নগরীর খাসদবির বন্ধন বি/৫ এর আব্দুল মালেকের ছেলে ফখরুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, চলতি বছরের ১১ ডিসেম্বর রাতে ট্রাক যোগে ৩শত চালের বস্তা নিয়ে বগুড়া জেলায় যাওয়ার পথে ঢাকা জেলার জয়দেবপুর স্থান থেকে ছিনতাইকারীরা ট্রাকসহ চাল ছিনতাই করে সিলেট নিয়ে আসে।

পরদিন রাতে ট্রাক থেকে ছিনতাইকৃত চাল আনলোড করা হয় ওই রেষ্টুরেন্টে। পরে ওই রেষ্টুরেন্ট থেকে রেষ্টুরেন্টের মালিক ফখরুল ইসলাম চালের বস্তা পরিবর্তন করে বিভিন্ন স্থানে ১শত চালের বস্তা বিক্রি করেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, ছিনতাইকৃত ৩শত বস্তা ওই রেষ্টুরেন্টে মালিক মার্কেটের একটি গুদামে স্টক করে বস্তা পরিবর্তন করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনতাইকৃত ২শত৭৮ বস্তা চাল উদ্ধার করে। এঘটনায় পুলিশ রেষ্টুরেন্টের মালিক ফখরুল ইসলামকে আটক করেছে। এবিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..