× Banner
সর্বশেষ
শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর প্রাচীন বাংলা শাসনের ইতিহাস শ্রমিকরাই দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও অর্থনীতির মূল চালিকাশক্তি -রাষ্ট্রপতি মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬

রাণীনগরে চাল কেনার অযুহাতে গৃহবধুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে চাল কেনার অযুহাতে ঘরে ঢুকে ২০ বছর বয়সি এক গৃহবধুকে ধষর্নের চেষ্টার অভিযোগ উঠেছে। ওই গৃহবধূকে ধষর্নের চেষ্টা চােিলযেছে আব্দুর রহিম (২৮) নামে এক যুবক। বুধবার সকালে উপজেলার আবাদপুকুর বাজার এলাকায় এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় বুধবার রাতে রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগি গৃহবধু।

সূত্রে জানা গেছে, উপজেলার আবাদপুকুর বাজার উত্তর পারের ইসমাইল হোসেনে ওরফে বাঁশনার ছেলে আব্দুর রহিম বুধবার সকালে পার্শবতী এক গৃহবধুর বাড়ীতে চাল কিনতে যায়। বাড়ীতে কেউ না থাকার সুযোগে একা পেয়ে চাল কেনার অযুহাতে ঘরে ঢুকে গৃহবধুকে ঝাপটে ধরে ধর্ষনের চেষ্টা চালায়। এ সময় গুই গৃহবধু চিৎকার করতে থাকলে প্রতিবেশি লোকজন এগিয়ে গেলে আব্দুর রহিম সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগি গৃহবধু বাদী হয়ে বুধবার রাতেই রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে এ ঘটনাকে ধামাচাপা দিতে একটি প্রবাভশালী মহল জোর চেষ্টা চালাচ্ছে বলেও জানা গেছে। এ ঘটনার সুষ্ট বিচার চেয়েছেন ওই গৃহবধূ।

ভুক্তভোগি গৃহবধু জানান, তার স্বামী একজন প্রতিবন্ধী ও ভিক্ষুক। বাড়ীতে কেউ না থাকার সুযোগে চাল কিনার অযুহাতে আমার বাড়িতে এসে রহিম আমাকে ধর্ষনের চেষ্টা চালায়। তিনি আরো জানান, এ ঘটনাকে ধামাচাপা দিতে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। এ ঘটনার সুষ্ট বিচার চেয়েছেন ওই গৃহবধূ। আমি এ ঘটনার সুষ্ট বিচার চাই।

এ ব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, ধর্ষনের চেষ্টার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..