× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

কিশোরী ধর্ষণের মামলায় পল্লী চিকিৎসক কারাগারে

Kishori
হালনাগাদ: রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু): তের বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বিজয় কৃষ্ণ তালুকদার নামে এক পল্লী চিকিৎসককে কারাগারে পাঠিয়েছে আদালত।

রাজধানী ঢাকার দক্ষিণখানে একটি ক্লিনিকে ধর্ষণের ঘটনার ওই মামলায় রোববার ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম এ আদেশ দেন।

এর আগে গত শনিবার মেয়েটির বাবা ওই মামলা করেন। মামলার পর ওই চিকিৎসককে গ্রেপ্তার করে দাক্ষিণখান থানা পুলিশ।
কারাগারে যাওয়া ওই চিকিৎসক বড়গুনা জেলার বামনা থানার চালিতা বুনিয়া গ্রামের জোগেন্দচন্দ্র তালুকদারের ছেলে। আর ধর্ষিত কিশোরীটি স্থানীয় একটি মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২১ এপ্রিল বাদী মেয়ের চোখের আঘাতের সমস্যা নিয়ে হাজী মিল্লাত স্কুলের পাশের দরিদ্র পরিবার সেবা সংস্থায় (ক্লিনিক) আসামীকে দ্বারা চিকিৎসার করান। কিন্তু সমস্যা ঠিক না হওয়ায় গত ২৩ এপ্রিল দুপুর আড়াইটায় আবার গেলে আসামী পরীক্ষা করে স্যালাইন লাগান এবং একটি ইনজেকশন আনার জন্য বাদীকে বলেন। বাদী অনেক খোঁজা খুজির পর তা না পেয়ে সাড়ে ৩টার দিকে ফেরত আসেন এবং বেলা ৪টার দিকে স্যালানইন শেষ হওয়ায় মেয়েকে বাসায় নিয়ে যায়।

বাসায় যাওয়ার পর মেয়ে আর অসুস্থ হওয়ায় তাকে জিজ্ঞাসায় সে জানায়, স্যালাইন দেওয়ার সময় গত ২৩ এপ্রিল বেলা আড়াইটার দিকে আসামী তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

তবে আদালতে আসা আসামীর স্ত্রী ধর্ষণের অভিযোগ অস্বীকার করে বলেন, ওই মেয়ের ফুফুর কাছ তার স্বামী জমি কিনেছে। ওই জমির দখল নিয়ে মেয়েটির পরিবারের সঙ্গে তাদের বিরোধ আছে। ওই বিরোধের জের ধরে মিথ্যা মামলা করেছে।


এ ক্যটাগরির আরো খবর..