× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

মেহেরপুর আইনজীবী সমিতির নির্বাচন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা লাভ

admin
হালনাগাদ: শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে সভাপতি পদে অ্যাড. মারুফ আহাম্মদ বিজন ও সাধারণ সম্পাদক পদে অ্যাড. নজরুল ইসলামসহ মোট ১১ জন প্রার্থী জয়লাভ করেছেন। নির্বাচনের মোট ১৫ প্রার্থীর মধ্যে আওয়ামী আইনজীবী পরিষদ থেকে মাত্র ৪ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচন শেষে  শুক্রবার সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. আব্দুর রাজ্জাক (সিনিয়র) ওই ফলাফল ঘোষনা করেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে নির্বাচিত অন্যান্যরা হলেন- যুগ্ম সম্পাদক পদে অ্যাড. রফিকুল ইসলাম ও অ্যাড. নাজমুন নাহার খানম, কোষাধ্যক্ষ পদে অ্যাড. এ.এস.এম সাইদুর রাজ্জাক, পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাড. এ.এস.এম.এন হাসানুল্লা এবং সদস্য পদে অ্যাড. রহমতুল্লাহ, অ্যাড. আফরোজা বেগম ফাতেমা, অ্যাড. আরিফুজ্জামান, অ্যাড. ইলিয়াচ কাঞ্চন রনি ও অ্যাড. এহানউদ্দিন (মনা)। এছাড়া আওয়ামী আইনজীবী পরিষদ থেকে সহসভাপতি পদে অ্যাড. সাথী বোস (মীরা) ও অ্যাড. শাহজাহান আলী এবং সদস্য পদে অ্যাড. ইমতিয়াজ বিন হারুন (জুয়েল) ও অ্যাড. আব্দুল্লাহ আল মামুন (রাসেল)।

এদিন সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত বিরতীহীন নির্বাচনে মোট ১১৩ জন ভোটারের মধ্যে ৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।


এ ক্যটাগরির আরো খবর..