পাইকগাছায় ৩২ কেজি কারেন্ট জাল জব্দ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩২ কেজি কারেন্ট জাল জব্দ ও দু’ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার সকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল, পৌর সদরের বিভিন্ন মার্কেটে অভিযান চালিয়ে বোয়ালিয়া গ্রামের সুবোল সাধুর দোকান থেকে ২০ কেজি ও প্রসেনজিৎ সাধুর দোকান থেকে ১২ কেজি কারেন্ট জাল জব্দ করেন। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক এবং সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ নাজমুল হক পৃথক ভাবে সুবোল সাধুকে ১ হাজার ৫ শত টাকা ও প্রসেনজিৎ সাধুকে ৫শত টাকা জারিমানা করেন এবং জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।