× Banner
সর্বশেষ
জাপানি প্রযুক্তি খাতে বাংলাদেশি দক্ষ জনশক্তি সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাসে AI-ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই – মির্জা ফখরুল পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর জ্বালানিখাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করল বাংলাদেশ ও রাশিয়া ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চালিত হবে বৈদেশিক সম্পর্ক -পররাষ্ট্রমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে সংস্কার ও জবাবদিহিতা জোরদার করবে সরকার – পরিকল্পনা প্রতিমন্ত্রী বাংলাদেশের অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

ঠাকুরগাঁওয়ে লক্ষাধিক টাকার মাছের রেনু নষ্ট

admin
হালনাগাদ: বুধবার, ১৫ জুন, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: না জানিয়ে বিদ্যুতের লাইন কেটে দেওয়ায় ঠাকুরগাঁওয়ে লক্ষাধিক টাকার মাছের রেনু নষ্ট হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার ভেলাজান মলানী এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান মলানী এলাকায় মেসার্স বৃষ্টি মৎস্য হ্যাচারী। সেখানে দীর্ঘদিন থেকে প্রোপ্রাইটর আব্দুর রশিদ রুই, মির্কা, সিলভার, ব্রিকেট সহ বিভিন্ন প্রকার মাছের রেনু চাষ করে আসছে। এদিকে সোমবার সকালে কাউকে না জানিয়ে ওই হাচারীর বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করে দেয় ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি। এতে প্রায় লক্ষাধিক টাকার মাছে রেনু নষ্ট হয়েছে বলে অভিযোগ করেন আব্দুর রশিদ।

আব্দুর রশিদ বলেন, কী কারণে পল্লী বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করলো তা তিনি জানেন না। তবে তিনি বলেন, কোন ধরনের অভিযোগ থাকলে তাঁরা জানাতে পারত কিন্তু না জানিয়ে সংযোগটি বিচ্ছিন্ন  করেছে। এতে তাঁর প্রায় লক্ষাধিক টাকার মাছের রেনু নষ্ট হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..