× Banner
সর্বশেষ
আগৈলঝাড়ায় সাংবাদিক ও শিক্ষানবীশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ পানির উচ্চতা বৃদ্ধি, শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ভারতে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু, উদ্বোধন করলেন মোদি বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত – স্বরাষ্ট্রমন্ত্রী বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার – অর্থমন্ত্রী নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনা প্রাণ হারালেন ভ্যানচালক নারী-শিশু নির্যাতন মামলায় বিচার ত্বরান্বিত, এক মাসে ১০ মামলার রায় হাইকোর্টের যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক  ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা: পুনর্গঠনে ব্যয় হতে পারে ৩৭ বিলিয়ন ডলার ইরানের দক্ষিণাঞ্চলে নতুন হামলার দাবি, হরমোজগানে নিহত ৭

পাসপোর্টযাত্রীকে হয়রানির অভিযোগ

admin
হালনাগাদ: বুধবার, ২৩ মার্চ, ২০১৬

বেনাপোল প্রতিনিধি: ভারত থেকে ফেরত মুশফিকুর রহমান নামে এক পাসপোর্টযাত্রী কে বেনাপোল কাষ্টমস হাউজে প্রবেশ করার পুর্বে বিজিবি ক্যাম্পে নিয়ে হয়রানি করার অভিযোগ করেছে  সংশ্লিষ্ট যাত্রী।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬ টার সময় এ ঘটনা ঘটে। পাসপোর্ট যাত্রী মুশফিকুর রহমান ঢাকার দয়াগঞ্জ এলাকার মতিউর রহমানের ছেলে। তারা পাসপোর্ট নং বিই- ০৭৬৬০৪০।

পাসপোর্টযাত্রী মুশফিকুর রহমান জানান, ভারতের ইমিগ্রেশনে তার পাসপোর্টে সীল দিতে ইমিগ্রেশন পুলিশ ভুল করে। সে বাংলাদেশে প্রবেশের সময় সে দেশের আইভি পুলিশ বলে আপনার পাসপোর্টে সীল পড়ে নাই। তিনি তার ভারত থেকে আনীত ল্যাগেজ কুলিদের কাছে রেখে ইন্ডিয়ান ইমিগ্রেশনে সীল মারতে গেলে বিজিবি বেনাপোল নোম্যান্স ল্যান্ড থেকে উক্ত পন্য ক্যাম্পে নিয়ে যায়। যা নিয়ম অনুযায়ি আগে কাষ্টমস তল্লাশি কেন্দ্রে প্রবেশ করার কথা। এ ঘটনায় পাসপোর্ট যাত্রী বেনাপোল কাষ্টমস সুপার সরনিকা চাকমার কাছে লিখিত অভিযোগ করে বলেন। আমি সরকারকে রাজস্ব দিয়ে ভারত থেকে ফেরার পথে আমাকে অহেতুক হয়রানি করছে। আমার আনিত পন্য যদি অবৈধ হয়ে থাকে তা হলে কাষ্টমস আগে দেখে সেটা অবৈধ ঘোষনা করার আগে বিজিবি ল্যাগেজ নিয়ে অযথা হয়রানি করছে। আমার ল্যাগেজ এখনো ফেরত দেয়নি। তবে তিনি জানান তার ল্যাগেজে ব্যান্ডেজ আছে ১০০ পিস এর মত। যা নিয়ম অনুযায়ী ভারত থেকে আনা নিশিদ্ধ।

বেনাপোল আইসিপি ক্যাম্পের এফএস মিজানুর রহমান জানান উক্ত পন্য নিয়ে সিজারলিষ্টের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে আমি জানাব।


এ ক্যটাগরির আরো খবর..