৫ হাজার টাকার মূল্য ছাড় দিচ্ছে স্যামসাং!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ‘গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৬’-তে সর্বোচ্চ ৫ হাজার টাকার মূল্য ছাড় দিচ্ছে শীর্ষস্থানীয় মোবাইল ব্র্যান্ড স্যামসাং। এছাড়া প্রতিটি হ্যান্ডসেটের সঙ্গে থাকছে দুটি আকর্ষণীয় সুয়েটার। স্মার্টফোন কিনে গাড়ি, এলইডি টিভি জেতার সুযোগও রয়েছে।

এক্সপোতে স্যামসাং প্যাভিলিয়নে ২০টির বেশি মডেলের মোবাইল হ্যান্ডসেটের প্রদর্শনী হচ্ছে। এখানে সর্বনিম্ন ৬ হাজার ৯৯০ থেকে সর্বোচ্চ ৬৯ হাজার ৯০০ টাকার স্মার্টফোন পাওয়া যাচ্ছে। প্রতিটি হ্যান্ডসেটে ৫০০ থেকে ৫০০০ টাকা ছাড় রয়েছে।

স্যামসাং বাংলাদেশের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর এক্সেল টেলিকম লিমিটেডের সহকারী ম্যানেজার (বিপণন) জেএম হাসান সাইফ জানান, প্রতিটি হ্যান্ডসেটের সঙ্গে থাকছে দুটি আকর্ষণীয় স্যুই্টার। প্রতিদিন একজন সৌভাগ্যবান ক্রেতা পাবেন স্যামসাং এলইডি টিভি। এছাড়াও অফার শেষে একজন পাবেন একটি সেডান কার জেতার সুযোগ।

ক্রেতাদের সঙ্গে সর্বাধুনিক স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের পরিচয় করিয়ে দিতে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ‘গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৬’। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ওই মেলা চলবে আগামীকাল শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।