জেনে নিন আইফোনে দরকারী অ্যাপস

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: আপনার আইফোনে দরকারী অ্যাপসগুলো রয়েছে কি? না থাকলে আজই নামিয়ে নিন। এই অ্যাপসগুলো ফোনে না থাকলে আপনার ফোনের গুরুত্বপূর্ণ অনেক কাজই করতে পারবেন না। আসুন জেনে নিন আইফোনে কোন পাঁচটি অ্যাপস না থাকলেই নয়।

১. গুগল ফটো: গুগল ফটোতে আপনার ছবি আর্কাইভ করে রাখলে খুব সহজেই খুঁজে পাবেন। এছাড়াও পছন্দের ছবি অ্যালবাম করুন। জিফ ফাইল তৈরি করে বন্ধুর সঙ্গে শেয়ার করুন।

২. ফোর স্কোয়ার: খেতে ভালবাসেন! ভিন শহরে গিয়ে ভাল রেস্তোরাঁ খুঁজতে গিয়ে বেকায়দায় পড়েছেন? চিন্তা নেই আইফোনে ফোর স্কোয়ার ডাউনলোড করে রাখুন। আর বড় বড় দেশে সিনোরিটার জন্য খুঁজে ফেলুন পচ্ছন্দসই রেস্টুরেন্ট।

৩. ফেসবুক ম্যাসেঞ্জার: ফোন আছে ফেসবুক নেই। মানুষ আছে হার্ট নেই। ব্যাপারটা একই। ফোনে প্রাণ আনতে ফেসবুক ম্যাসেঞ্জার তো দরকার। আইফোনেও রাখুন।

৪. ভেনমো: যদি থাকে ভেনমো অ্যাপস আপনার আইফোনে তাহলে রথ দেখা কলা বেচা দুটোই হতে পারে। ব্যাংক  অ্যাকাউন্ট কানেক্ট করে পাঠাতে খুব সহজে টাকা বিনিময় করতে পারেন। বন্ধুর বার্থডে পার্টি থেকে গার্লফ্রেন্ডের গিফট সবই ভেনমো দিয়ে সারতে পারেন। সঙ্গে এক্সট্রা ভিডিও গিফট।

ওয়ান পাসওয়ার্ড: গোপন রাখুন গোপন কথা। আইফোন থাকলে অবশ্যই ডাউনলোড করুন ওয়ান পাসওয়ার্ড। ফাইল সিকিউর রাখতে বেস্ট অ্যাপ ওয়ান পাসওয়ার্ড।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।