গ্লোবাল আইটি চ্যালেঞ্জ ২০২৬-এ বাংলাদেশের গৌরবোজ্জ্বল সাফল্য

গ্লোবাল আইটি চ্যালেঞ্জ ২০২৬-এ বাংলাদেশের গৌরবোজ্জ্বল সাফল্য
গ্লোবাল আইটি চ্যালেঞ্জ ২০২৬

ভিয়েতনামের দা নাং সিটিতে অনুষ্ঠিত প্রতিবন্ধী তরুণ-তরুণীদের আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘গ্লোবাল আইটি চ্যালেঞ্জ ফর ইউথ উইথ ডিজ্যাবিলিটিজ ২০২৬-এ বাংলাদেশ দল গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং সিএসআইডি-এর যৌথ উদ্যোগে অংশগ্রহণকারী ৪ সদস্যের বাংলাদেশ দল প্রতিযোগিতায় ‘বেস্ট চ্যাপরন’  ও ‘ই-কনটেন্ট’ বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া ‘ই-কম্বিনেশন’ বিভাগে বাংলাদেশ দল একক ব্রোঞ্জ পদক লাভ করেছে।

বিশ্বের নয়টি দেশের প্রায় ৭০০ জন প্রতিবন্ধী তরুণ-তরুণীর অংশগ্রহণে ২৬-৩০ অক্টোবর এ আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দলের চারজন প্রতিযোগী হলেন—মোঃ শাকিল মিয়া (দৃষ্টি প্রতিবন্ধী ক্যাটেগরি), শেখ ইয়ামিন আহসান (শারীরিক প্রতিবন্ধী ক্যাটেগরি), উম্মে হাবিবা বিন্তি (বাক ও শ্রবণ প্রতিবন্ধী ক্যাটেগরি) এবং আরিয়ান ইসলাম (নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ক্যাটেগরি)।

বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক নাহিদ সুলতানা মল্লিক, বিসিসি’র পরিচালক মোঃ মাহবুব করিম এবং সিএসআইডি-এর পরিচালক ইফতেখার আহমেদ।

কোরিয়ার স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয় এবং এলজির স্বাগতিক উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়। এছাড়া জিআইটিসি অর্গানাইজিং কমিটি, এলজি ইলেকট্রনিক্স, আরআই কোরিয়া, ডব্লিউটিএল ভিয়েতনাম ও ডুয়ি তান ইউনিভার্সিটি যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে পৃষ্ঠপোষকতা করে কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও কমিউনিটি চেস্ট কোরিয়া।

প্রতিবন্ধী তরুণদের আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের এঅর্জন দেশের অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল দক্ষতা ও তথ্যপ্রযুক্তিতে যুব সমাজের সক্ষমতাকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় তুলে ধরেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

পিআইডি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।