যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দুস্থদের মাঝে খাবার বিতরণ ও মেহমানখানার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা শহরের মাওয়া চাইনিজ চত্বরে জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল আলম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা যুবদলের প্রথম যুগ্ম সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনসহ জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





