প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার সুপারিশ সংসদীয় স্থায়ী কমিটির

প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার সুপারিশ সংসদীয় স্থায়ী কমিটির
প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার সুপারিশ সংসদীয় স্থায়ী কমিটির

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে।

জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আশরাফ উদ্দিন।

বৈঠকে কমিটির সদস্য ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি, সংসদ সদস্য এস. এম. জিলানী, হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, আব্দুস সালাম আজাদ, লুৎফর রহমান এবং মো. আব্দুল বাতেন অংশ নেন।

সভায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুপারিশ করেন কমিটির সদস্যরা।

বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।