৯ হাজার রুশ সেনাকে হত্যা : ইউক্রেনের প্রেসিডেন্ট

৯ হাজার রুশ সেনাকে হত্যা : ইউক্রেনের প্রেসিডেন্ট

ইউক্রেনের রাশিয়ার হামলার এক সপ্তাহে প্রায় ৯ হাজার রুশ সেনাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, আমাদের ওপর পূর্ণ মাত্রায় হামলা শুরুর পর থেকে মস্কোর নয় হাজারের মতো সেনাকে হত্যা করা হয়েছে।

‘প্রায় ৯ হাজার রুশ সেনাকে হত্যা করা হয়েছে। এদের মধ্যে ১৯ থেকে ২০ বছর বয়সি ২০০ থেকে ৩০০ সেনাও রয়েছে। কয়েকটি হেলিকপ্টারও ধ্বংস করা হয়েছে।’

যদিও রাশিয়া জানিয়েছে, ইউক্রেনে হামলার শুরুর পর থেকে তাদের ৪৯৮ সেনা নিহত ও এক হাজার ৫৯৭ জন আহত হয়েছেন।

জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমি আন্তরিকভাবে ইউক্রেনের নাগরিকদের প্রশংসা করছি। আমরা তাদের (রাশিয়ানদের) অপমান করে তাড়িয়ে দেব, এরা রাষ্ট্রীয় যোদ্ধা নয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।