৭টি বিলে সই করেছেন রাষ্ট্রপতি

ডিজিটাল নিরাপত্তা বিল ২০১৮ সহ ৭টি বিলে সই করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। আজ সোমবার (৮ অক্টোবর) রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এ তথ্য নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ দশম জাতীয় সংসদের ২২তম (২০১৮ খ্রিস্টাব্দের ৪র্থ) অধিবেশনে জাতীয় সংসদ গৃহীত ৭টি বিলে আজ তাঁর সম্মতি জ্ঞাপন করেছেন।

বিলগুলো হচ্ছে : ডিজিটাল নিরাপত্তা বিল, ২০১৮; সড়ক পরিবহন বিল, ২০১৮; ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি’য়া আতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীন কওমি মাদরাসাসমূহের দাওরায়ে হাদিস (তাকমীল) এর সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) এর সমমান প্রদান বিল, ২০১৮; জাতীয় ক্রীড়া পরিষদ বিল, ২০১৮; পণ্য উৎপাদনশীল রাষ্ট্রায়ত্ত্ব শিল্প প্রতিষ্ঠান শ্রমিক (চাকরির শর্তাবলী) বিল, ২০১৮; বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বিল, ২০১৮ এবং কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট বিল, ২০১৮।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।