৫ বিএনপি নেতা বহিষ্কার

স্টাফ রিপোর্টার: স্থানীয় পর্যায়ের পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। তাদের বিরুদ্ধে অভিযোগ হল দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকা।

বহিষ্কৃতরা হলেন নড়াইল জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী হাসান, একই জেলার সদর পৌর বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক রেজাউল কবির, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও জেলা যুবদলের প্রাক্তন সাধারণ সম্পাদক নাসিম ফারুক খান মিঠু, বান্দরবান জেলা বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম এবং বান্দরবান জেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক মশিউর রহমান মিটন।

শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ ছাড়া বান্দরবন জেলা বিএনপির সহসভাপতি আবদুল কুদ্দুস এবং একই জেলার সদর পৌর বিএনপির সভাপতি নাসির চৌধুরীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকার কারণে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।