× Banner
সর্বশেষ
ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান বন্যা মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ, মাঠে ২১ হাজার এন্টি-স্নেক ভেনম ও জরুরি মেডিকেল টিম কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক বইয়ে সই, ১৬ জুলাই অর্ধদিবস রাষ্ট্রীয় শোক

৪০০ কোটি ডলার চুরি মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে

admin
হালনাগাদ: শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: ৪০০ কোটি ডলার চুরির অভিযোগ করেছে সুইজারল্যান্ড কর্তৃপক্ষ মালয়েশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত প্রতিষ্ঠান ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহেদের (ওয়ানএমডিবি) তহবিল থেকে। শুক্রবার দেশটির অ্যাটর্নি জেনারেল এক বিবৃতিতে এ অভিযোগ করেন।

মালয়েশিয়ার নতুন অর্থনৈতিক খাত ও সামাজিক উন্নয়নে বড় আকারে বিনিয়োগের জন্য ওয়ানএমডিবি তহবিল চালু করা হয়। ওই সময় সুইজারল্যান্ড তহবিলে ১১০০ কোটি ডলার বিনিয়োগ করেছিল। গত বছর চুরির অভিযোগ খতিয়ে দেখতে ‘সরকারি বিদেশি কর্মকর্তাদের সন্দেহজনক দুর্নীতি, জনস্বার্থের অসৎ ব্যবস্থাপনা ও মানি লন্ডারিং’ নামে তদন্ত কমিটি গঠন করে সুইস কর্তৃপক্ষ।

সুইস অ্যাটর্নি জেনারেল মাইকেল লাউবের বলেছেন, ‘মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে অর্থ সরিয়ে নেওয়ার গুরুতর লক্ষণ পাওয়া গেছে। কিছু অর্থ মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের কয়েকজন প্রাক্তন সরকারি কর্মকর্তা ও মালয়েশিয়ার বর্তমান কয়েকজন সরকারি কর্মকর্তা তাদের সুইস অ্যাকাউন্টে জমা করেছেন।’ এ ব্যাপারে মালয়েশিয়ার কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি বলেও জানান অ্যাটর্নি জেনারেল।

মাইকেল লাউবের এ ঘটনায় সুইজারল্যান্ড কর্তৃপক্ষকে যাতে মালয়েশীয় কর্তৃপক্ষ সম্পূর্ণ বিচার বিভাগীয় সহায়তা দেয়, সে আহ্বান জানিয়েছেন।

এদিকে এ ঘটনার পর যুক্তরাষ্ট্র ও হংকংয়ের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোও ওয়ানএমডিবির কর্মকাণ্ড খতিয়ে দেখবে বলে জানিয়েছে।

প্রসঙ্গত, গত বছর প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে ওয়ানএমডিবি তহবিল থেকে ৬৮ লাখ মার্কিন ডলার তার ব্যক্তিগত অ্যাকাউন্টে সরানোর অভিযোগ ওঠে। এ ঘটনার পর সরকারি তদন্ত কমিটি নাজিব নির্দোষ বলে ঘোষণা করে। নাজিববিরোধী ব্যাপক বিক্ষোভের পর গত সপ্তাহে দেশটির অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, সৌদি আরব নির্বাচনী উপহার হিসেবে নাজিবকে ওই টাকা দিয়েছিল।


এ ক্যটাগরির আরো খবর..