× Banner
সর্বশেষ
সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার কালীগঞ্জে আত্নহত্যা করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দু’ পা হারালেন যুবক প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার উপমহাদেশের নারী শিক্ষার আলোকবর্তিকা পাইকগাছার ‘ভুবন মোহিনী বালিকা বিদ্যালয়’ খাল পুনঃখননে ৭৩ লাখ টাকা সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত দিলেন সালথার ইউএনও বৈরী আবহাওয়ায় আলফাডাঙ্গা পৌর বিএনপির সব ওয়ার্ড সম্মেলন স্থগিত মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালকের পাইকগাছার লোনাপানি কেন্দ্র পরিদর্শন  বিশ্ব জনসংখ্যা দিবসে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল শ্রেষ্ঠত্ব পুরস্কার 

১ ডিসেম্বর ফের বিয়ে করতে চলেছেন জুন মালিয়া

admin
হালনাগাদ: শনিবার, ২ নভেম্বর, ২০১৯

টলিপাড়ায় আবার বিয়ের সানাই। কিছুদিন আগেই নুসরতের বিয়ে ছিল শিরোনামে। বিদেশে গিয়ে ডেস্টিনেশন ওয়েডিং সেরে কলকাতায় এসে রিসেপশন পার্টি দেন অভিনেত্রী। তবে এবারের নামটা আরও সারপ্রাইজিং। বিয়ে করছেন জুন মালিয়া।

দীর্ঘদিন ধরেই সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক রয়েছে জুনের। তাঁকেই এবার বিয়ে করতে চলেছেন অভিনেত্রী। তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনোদিনই খুব বেশি কিছু জানা যায় না, সোশ্যাল মিডিয়াতেও তিনি থাকেন না। শুধু জানা যায় অনেক বছর আগেই তাঁর প্রথম বিয়ে ভেঙে গিয়েছে। তাঁর দুই সন্তানও রয়েছে।

সিঙ্গল মাদার হিসেবে দুই সন্তানকে এত বছর ধরে বড় করেছেন জুন মালিয়া। ছেলে শিবেন্দ্র ও মেয়ে শিবাঙ্গী। তারা দু’জনেই এখন বড় হয়েছে। তাই হয়ত বিয়ের ফুরসত পেয়েছেন জুন।

১৪ বছর ধরে সম্পর্কে রয়েচেন জুন ও সৌরভ। বিভিন্ন কঠিন সময়ে একে অপরের পাশে থেকেছেন দু’জনে। ১ ডিসেম্বর জুনের বিয়ের দিন ঠিক হয়েছে। এখনও পর্যন্ত শুধুমাত্র কাছের বন্ধুরাই জেনেছেন তাঁর বিয়ের কথা। কলকাতাতেই হবে বিয়ে। রেজিস্ট্রি ম্যারেজের পর রিসেপশন পার্টি দেবেন দু’জনে।

টাইমস অফ ইন্ডিয়াকে জুন মালিয়া জানিয়েছেন, বিয়ের খবরটা সত্যি। তবে এ ব্যাপারে এখনও বিস্তারিত কিছু জানাতে চান না তিন।

পুজোর আগেই মিতিন মাসি ও সোয়েটার- দুটি ছবিতে কাজ করেছেন জুন। তাঁর হাতে রয়েছে আরও অনেকগুলো কাজ।


এ ক্যটাগরির আরো খবর..