× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

হাসিনা ভদ্র আচরণ জানে না: খালেদা

admin
হালনাগাদ: বুধবার, ৯ মার্চ, ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভদ্র আচরণ জানেন না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার (৮ মার্চ) গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল এ অনুষ্ঠান আয়োজন করে।

আওয়ামী লীগ ভদ্র আচরণ জানে না মন্তব্য করে খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ বলেন আর হাসিনা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বলেন, এরা ভদ্র ভাষা জানে না। আর ভদ্র ভাষা না জানলে ভদ্র আচরণ করবে কী করে?

প্রধানমন্ত্রীর ব্যবহারে গোটা জাতি লজ্জা পায় মন্তব্য করে তিনি বলেন, বিনা ভোটে হোক, আর যেভাবেই হোক, হাসিনা তো প্রধানমন্ত্রী। দেশের নাগরিক হিসেবে তার কাছ থেকে আমরা ভাল আচরণ আশা করি। কিন্তু তার ব্যবহার ও কথা-বার্তা শুনে আমরা লজ্জিত হই। গোটা জাতি লজ্জিত হয়।

সরকার দলীয় লোক ও পুলিশ দ্বারা নারীরা নির্যাতিত হচ্ছেন অভিযোগ করে খালেদা জিয়া বলেন, এই ‘অবৈধ’ সরকারের আমলে নারীরা ঘরে-বাইরে কোথাও নিরাপদ নেই। সরকার দলীয় লোক দ্বারা নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন। এমনকি সরকারের পুলিশ দ্বারাও নারীরা নির্যাতিত হচ্ছেন। এদের ধরা হচ্ছে না, বিচার করা হচ্ছে না বলে নারী নির্যাতনও বন্ধ হচ্ছে না। বেড়েই যাচ্ছে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিএনপিকে অনুষ্ঠান করতে দেয়নি অভিযোগ করে তিনি বলেন, প্রতি বছর আমরা বৃহৎ পরিসরে আন্তর্জাতিক নারী দিবস পালন করি। এবার কাউন্সিল নিয়ে ব্যস্ত থাকায় বড় পরিসরে সেটি করতে পারিনি। আর করব কি করে আমাদের তো কোনো অনুষ্ঠানই করতে দেয় না সরকার। আজও মহিলা দলের প্রোগ্রামে বাধা দিয়েছে।

বাংলাদেশের নারীরা আর পিছিয়ে নেই উল্লেখ করে খালেদা জিয়া বলেন, দেশের নারীরা আজ কোনো দিক থেকেই পিছিয়ে নেই। তারা সব জায়গায় সমান তালে কাজ করছেন। আর এ যাত্রা শুরু করিয়েছিলেন জিয়াউর রহমান। তিনিই প্রথম মেয়েদের ঘর থেকে বের করে এনে কাজে লাগিয়েছিলেন। তার খাল খনন কর্মসূচিতে মেয়েরাও অংশ নিয়েছিল। বিদেশে বাংলাদেশের দূতাবাসের গুরুত্বপূর্ণ পদে নারীদের নিয়োগ দিয়েছিলেন জিয়াউর রহমান। পরবর্তীতে এ ধারা আমরাও চালু রেখেছিলাম।

মহিলা দলের নেতা-কর্মীদের আনা ফুলের তোড়া দেখিয়ে তিনি বলেন, আজ আন্তর্জাতিক নারী দিবসে আমার জন্য আপনারা ফুল নিয়ে আসছেন। আমি দোয়া করি এই ফুলের মতই সুন্দর হোক আপনাদের সবার জীবন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী সেলিমা রহমান, মহিলা দলের সভানেত্রী নূরে আরা সাফা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা দলেল সাধারণ সম্পাদক শিরিন সুলতানা। অনুষ্ঠানে মহিলা দলের কয়েকশ’ নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তারা খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


এ ক্যটাগরির আরো খবর..