স্বাধীনতার আদর্শে বাংলাদেশকে গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্বাধীনতার আদর্শে বাংলাদেশকে গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন স্বাধীনতার আদর্শে বাংলাদেশকে গড়ে তুলবেন।

স্বাধীনতার চেতনায় ফিরিয়ে আনাই তার সরকারের লক্ষ্য। স্বাধীনতার আদর্শে বাংলাদেশকে গড়ে তোলা হবে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়ে উঠবে।

বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশ এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন। বাংলাদেশের কোনো মানুষ ঠিকানাবিহীন-গৃহহীন ও ভূমিহীন থাকবে না।

সরকার ক্ষমতায় থেকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করতে পারায় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শেখ হাসিনা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।