শার্শায় ৯ পিচ স্বর্ণেরবারসহ যুবক আটক

শার্শায় ৯ পিচ স্বর্ণেরবারসহ যুবক আটক
যশোরের শার্শার সীমান্ত দিয়ে ভারতে পাচার কালে ১ কোটি ৭৯ হাজার টাকা মূল্যের ৯ টি স্বর্ণের বারসহ মনিরুল হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (২ জানুয়ারী)বিকালে সীমান্তের গোগা কলেজের সামনে থেকে এ স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।
আটক মনিরুল হোসেন শার্শা উপজেলার কালিয়ানী গ্রামের শামছুর রহমানের ছেলে।
বুধবার (৩ জানুয়ারী) সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার জানান।
তিনি জানান, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে গোপন এমন সংবাদে গোগা বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।পরে কলেজ রোডে অবস্থান কালে অটোভ্যানে করে একজন সন্দেহভাজন ব্যক্তি সীমান্তের দিকে যেতে দেখা যায়। এ সময় তার গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করা হয়।পরে তার দেহ তল্লাশি করে জ্যাকেটের পকেটে অভিনব কৌশলে কস্টেপ মোড়ানো অবস্থায় লুকিয়ে ৯টি স্বর্ণের বার পাওয়া যায়।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন এক কেজি ০২২ গ্রাম। যার বাজার মূল্য এক কোটি ৭৯ হাজার টাকা।
এ ব্যাপারে আটক ব্যক্তিকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।স্বর্নের চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হবে বলে জানান ওই কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।