মুজিবনগরে তথ্য সেবা কেন্দ্রের উঠান বৈঠক

মেহের আমজাদ, মেহেরপুরঃ শেখ হাসিনার সহায়তায়, তথ্য আপা পথ দেখায়” এ শ্লোগানে মুজিবনগরে ডিজিটাল বাংলাদেশ গড়তে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যেমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)বাস্তবায়নের লক্ষে মুজিবনগরে তথ্য সেবা কেন্দ্রের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে মুজিবনগর কমপ্লেক্স এর শেখ হাসিনা মঞ্চে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তথ্য প্রযুক্তির বিভিন্ন সুবিধার বিষয় উপস্থিত সকলের সামনে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি তাঁর বক্তব্য তুলে ধরেন ।এ সময় উপজেলা শিক্ষা অফিসার বেলায়েত হোসেন,সমাজসেবা অফিসার আব্দুর রব, বাগোয়ান ইউপি চেয়ারমান আয়ূব হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই উঠান বৈঠক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া খন্দকার। অনুষ্ঠানে তথ্য আপা কার্যক্রম সংক্রান্ত সকল বিষয় প্রজেক্টরের মাধ্যেমে তুলে ধরা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।