× Banner
সর্বশেষ
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণ-অভ্যুত্থান দিবস: গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল – পার্থ

নিউজ ডেস্ক

সেনবাগে ভোট কেন্দ্রে পুলিশ-বিজিবির ওপর হামলার অভিযোগে আটক ২

admin
হালনাগাদ: সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
সেনবাগে ভোট কেন্দ্রে পুলিশ-বিজিবির ওপর হামলার অভিযোগে আটক ২

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে ইউনিয়ন পরিষদ (ইউপি নির্বাচনে) ভোট কেন্দ্রে দায়িত্বরত পুলিশ-বিজিবির ওপর হামলার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো উপজেলার নবীপুর ইউপির বড়চাবিগাঁও গ্রামের ওজি উল্যার ছেলে জহির উদ্দিন (৩০) ও একই গ্রামের আবদুর গফুরের ছেলে শাখাওয়াত হোসেন (২৮)।

সোমবার (৩১ জানুয়ারি) দুপুর পৌনে ৩টার দিকে নবীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের এসফাকুল হক মান্না দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর পৌনে ৩টার দিকে নবীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের এসফাকুল হক মান্না দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে দায়িত্বরত পুলিশ ও বিজিবি সদস্যদের উপর অতর্কিত ভাবে ৫ রাউন্ড গুলি ছুড়ে ও ইটপাটকেল নিক্ষেপ কওে একদল সন্ত্রাসী ভোট কেন্দ্র দখলের চেষ্টা চালায়। এ সময় কর্তব্যরত পুলিশ ও বিজিবি ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করে। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইকবাল হোসেন পাটোয়ারী জানান, দুই ব্যক্তিকে আটক করা হয়েছে সত্য। আসামিদের এখনো থানায় নিয়ে আসা হয়নি। তাদেরকে থানায় নিয়ে আসলে আটক করার কারণ জানা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..