রতি কান্ত রায়(কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে সুপারি গাছের মালিকা নিয়ে দ্বন্দ্বে চাচীর লাঠির অাঘাতে ভাতিজার মৃত্যু হয়েছে।নিহতের নাম রানা মিয়া(১৪)।সে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্ত ঘেষা গোরকমন্ডল গ্রামের হালাল উদ্দিনের ছেলে ও নাওডাঙ্গা ডিএস দাখিল মাদ্রার নবম শ্রেণীর ছাএ ছিল।
নিহতের মামা রতন মিয়া ও এলাকাবাসী সুএে জানা গেছে,মঙ্গলবার সকাল ৮টার দিকে দুই ভাই হালাল ও হেলালের মধ্যে সুপারি গাছকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়।এ সময় হালালের ছেলে রানা মিয়া এগিয়ে অাসে ও বাক বিতন্ডায় জড়ালে হেলালের স্তী নফিয়া বেগম লাঠি দিয়ে তাকে বেধম পেটায়।এতে রানা গুরুতর অাহত হলে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকপ্লক্য ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসা অবস্থায় দুপুরে মারা যায়।এ খবর শুনে অভিযুক্ত চাচা ও চাচী গা-ঢাকা দিয়েছে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চত করে জানান,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।



