× Banner
সর্বশেষ
একনেকে উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি প্রকল্প পাস : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও পাচার হওয়া অর্থ ফেরতসহ ২১ প্রস্তাব ইআরএফের ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি নিয়ম-নীতি ও শৃঙ্খলার মধ্যে আনা জরুরি – তথ্যমন্ত্রী শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের দশম সভা মধুখালীতে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে দুইদিনব্যাপী শারীরিক ব্যায়াম প্রশিক্ষণ, শেষে সনদ বিতরণ চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশিদের খোঁজ নিলেন রাষ্ট্রদূত গাজীপুরের টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের কারাবরণকারী নুর আলম এর মিথ্যা মামলা থেকে মুক্তির দাবীতে মানববন্ধন

ACP
হালনাগাদ: রবিবার, ১৩ মার্চ, ২০২২
মিথ্যা মামলা থেকে মুক্তির দাবীতে মানববন্ধন

জাতীয় প্রেসক্লাবের সামনে ১৩ মার্চ, ২০২২ইং রোজ রবিবার, ১১.৩০ মিনিটে নুর আলমের পরিবারের পক্ষ থেকে এক মানববন্ধনের আয়োজন করা হয়।মানববন্ধনে উপস্থিত ছিলেন নুর আলম এর বড় বোন মিনারা বেগম, এ সময় উপস্থিত ছিলেন তথ্য বাঙলা ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া, কবি ও গীতিকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ চৌধুরী, মানবাধিকার কর্মী মোঃ আঃ রশিদ, নাহিদা সুলতানা, সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, মোঃ হানিফ ও আনোয়ার হোসেন প্রমুখ।

কারাগারেবন্ধি নুর আলম এর বড় বোন মিনারা বেগম বলেন, মিথ্যা পিটিশন মামলা নং ২৩, তাং ১৯/০১/২০২১, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, সুনামগঞ্জ। মিথ্যা মামলা দিয়ে আমার তিন ভাইকে হয়রানি করা হচ্ছে। এর ভিতরে নুর আলমকে পুলিশ গ্রেফতার করে সুনামগঞ্জ কারাগারে রাখা হয়েছে।

আদালতের কাছে তার জাবিন চেয়ে দেড় বছর যাবত তার জাবিন পাচ্ছি না। মিথ্যা মামলার বাদী নাসিমা বেগম একটি স্বার্থোনবেশি মহলের উৎস্কানিতে আমরা মুক্তিযোদ্ধা পরিবার ধ্বংস হতে চলছি। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন এর সন্তান আমরা। আমার বাবার অসুস্থ্যতার কারণে আমরা কোথাও কোন সহযোগিতা পাচ্ছি না। তাই আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করতে বাধ্য হলাম।

এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি। আমি এই মিথ্যা মামলার সুষ্ঠ তদন্তের মাধ্যমে পরিচালনার দাবী জানাচ্ছি। একই সাথে আমার নিরাপরাদ ভাইদের মিথ্যা মামলা থেকে মুক্তির দাবী করছি। এছাড়া আমার আরো ছোট দুই ভাইকে আনোয়ার ও শাহআলমকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করছি। মিথ্যা মামলার বাদী নাসিমা বেগম তার মেয়ে মোসাঃ ছালেহা বেগমকে লুকিয়ে রেখে আমাদেরকে হয়রানি করছে।

এবং পুলিশ বার বার বাড়ীতে এসে আমাদের উপর নানা ভাবে নির্যাতন চালাচ্ছে। আমরা এসব থেকে মুক্তি পেতে চাই। মাননীয় প্রধনামন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী, মহা-পুলিশ পরিদর্শকসহ উর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাদের সু-দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই সুষ্ঠ তদন্তের মাধ্যমে ভিকটিম মোসাঃ ছালেহা বেগমকে খুঁজে বের করে সঠিক তদন্ত করে আমার ভাইদের এই মিথ্যা মামলা থেকে রেহায় দেওয়া হোক। মিথ্যা মামলার

বাদী ছালেহা বেগমের মা নাসিমা বেগম পূর্বের শত্রুতার জের ধরে আমাদের বিরুদ্ধে এই হয়রানিমূলক মিথ্যা মামলা করে একটি মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানি করছে। এ থেকে আমরা রেহায় পেতে চাই।

সুনামগঞ্জ জেলার- সুনামগঞ্জ সদর মডেল থানার মামলা নং ২৩, তারিখ- ১৯/০১/২০২১ খ্রি., সুনামগঞ্জ সদর উপজেলার ঘাসিগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ মনির হোসেন এর ৩ ছেলে নূর আলম, আনোয়ার ও শাহ আলম কে সাজানো মিথ্যা মামলায় হয়রানি বন্ধ করণ, ওই মামলায় কারাবরনকারী নুর আলম এর নিঃশর্ত মুক্তির জন্য দাবী করেন সুনামগঞ্জ জেলার সদর উপজেলাধীন ১নং জাহাঙ্গীর ইউনিয়নের ঘাসিগাঁও গ্রামের অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন এর পরিবারবর্গ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন করে বক্তব্য রাখছেন নুর আলমের বোন মিনারা বেগম।


এ ক্যটাগরির আরো খবর..