সীতাকুণ্ডে অস্ত্রসহ মশিউর বাহিনী আটক

চট্টগ্রাম প্রতিবেদকঃ সোমবার সীতাকুন্ড উপজেলার ১০ নং ছলিমপুর ইউনিয়নের জঙ্গল ছলিমপুর এলাকার ভুমিদস্যূ ও দুধর্ষ সন্ত্রাসী মশিউর বাহিনীর প্রধান ৩০ মামলার আসামী কাজী মশিউর ও তার এক সহযোগী রফিককে ১৬টি অস্ত্র সহ আটক করেছে র‌্যাব ৭।
র‌্যাব সুত্রে জানা যায়, সোমবার (২৩ অক্টোবর) জঙ্গল ছলিমপুরের মশিউর বাহিনীর প্রধান মশিউর রহমানকে গ্রেফতারের লক্ষ্যে ব্যাপক গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখে।

এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সীতাকুন্ড থানার জংগল সলিমপুরের মশিউর বাহিনীর প্রধান মশিউর রহমান ও তার সহযোগীদের নিয়ে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে সোমবার ভোর রাত চারটার সময় র‌্যাব-৭ এর একটি দল সলিমপুরের ছিন্নমূল এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৩০টি মামলার আসামী মশিউর বাহিনীর প্রধান কাজী মশিউর রহমান (৫৫), ও তার সহযোগী ৮টি মামলার আসামী মো. রফিককে (২৫) আটক করে র‌্যাব ৭।

উল্লেখ্য যে, মশিউর বাহীনি দীর্ঘদীন ধরে সরকারি পাহাড় দখল , বনভূমি দখল, খুন, ধর্ষন, হানাহানি, আধিপত্য বিস্তার, অপহরনসহ সব ধরনের অপরাধমূলক কার্যক্রম জঙ্গল সলিমপুর এলাকার ছিন্ন মুলে চালিয়ে আসছিল । সীতাকুন্ডের দুর্গম জঙ্গল সলিমপুরের সরকারি পাহাড় কেটে গত এক যুগে প্রায় ১৬ হাজার অবৈধ বসতি গড়ে তুলেছে। ছিন্নমূল মানুষদের নামে বিভিন্ন সংগঠন গড়ে তুলে মশিউর বাহীনি পাহাড়ে ছোট ছোট প্লট বানিয়ে তা বেচাকেনা করে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। ইচ্ছেমতো পাহাড় কেটে সেখানে রাস্তা তৈরি করেছে।

জঙ্গল সলিমপুর এলাকায় আড়াই হাজার একর সরকারি বনভূমির অলিখিত মালিক বনে গেছেন জংগল সলিমপুরের মশিউর বাহিনীর প্রধান কাজী মশিউর রহমান। পাহাড় বিক্রির অর্জিত অর্থ দিয়ে গত কয়েক বছরে দেশের নানা প্রান্তের সন্ত্রাসীদের অভয়াশ্রম হিসেবে জঙ্গল সলিমপুরে বিশাল সন্ত্রাসী বাহিনী গড়ে তোলারও অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে।

মশিউর রহমান এর বিরুদ্ধে সীতাকু থানাসহ চট্টগ্রামের বিভিন্ন থানায় খুন, ধর্ষন, হানাহানি, অপহরন ও জবর দখলসহ বিভিন্ন অপরাধের ৩০টির অধিক মামলা রয়েছে বলে জানান চট্টগ্রাম র‌্যাব ৭। উদ্ধার করা ১৬টি আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশী পিস্তল, ১০টি ওয়ান শূট্যার গান, ৫টি এল বি ডি এল, ২৬ রাউ- গুলি রয়েছে। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত অস্ত্র সহ সীতাকুন্ড থানায় হস্তান্তর করেছে চট্টগ্রাম র‌্যাব ৭।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।