জনসমাগম বন্ধ করতে সাড়ে ৩শ’ চা দোকানীকে খাদ্য সহায়তা ইউপি চেয়ারম্যানের

স্টাফ রিপোর্টার, যশোর : জনসমাগম বন্ধ করতে সাড়ে ৩শ’ চা দোকানীকে খাদ্য সহায়তা দিলেন যশোরের সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান। বার বার নির্দেশনা উপেক্ষা করে দোকান খোলা রাখার কারণে পরিষদের অর্থ ও জনপ্রতিনিধিদের অর্থে আজ সকালে এ সহযোগিতা করা হয়েছে। সহযোগিতা পেয়ে দোকান বন্ধ রাখতে অঙ্গীকার করেছেন ইউনিয়নের চা বিক্রেতারা।

করোনার ভাইরাসের প্রাদুর্ভাব রোধে গত ২৬ মার্চ থেকে সরকার জনসমাগম বন্ধ ও সামাজিক দুরত্ব বজায় রাখতে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না আসার জন্য নির্দেশনা জারি করে। কিন্তু গ্রামের হতদরিদ্র মানুষের এ নির্দেশনা পালন করছেন না। পরিবারের সদস্যদের মুখে দুমুঠো খাদ্য তুলে দিতে তারা বেড়িয়ে পড়ছেন কাজে। বিশেষ করে পাড়া মহল্লার চা দোকানীরা দোকান খুলে বসে থাকছেন। আর সেখানে গিয়ে ভীড় করছেন সাধারণ মানুষ। যশোরের সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের চিত্রটাও একইরকম। ইউনিয়ন পরিষদ থেকে বার বার দোকান বন্ধ রাখার নির্দেশনা দিলেও তা মানছিলেন না তারা। এ অবস্থায় চা দোকানীদের ঘরে রাখতে আজ তাদের হাতে চাল ডাল, আলু ও সাবান তুলে দিয়ে ফের দোকান বন্ধের নির্দেশনা দিয়েছেন।

ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, বার বার নির্দেশনা দিলেও চা দোকানগুলো বন্ধ করা যাচ্ছিল না। আর চায়ের দোকানে ভীড় জমাচ্ছিল সাধারণ মানুষ। এ কারণে ইউনিয়নের সাড়ে ৩শ’ চা দোকানীকে এ খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। ইউনিয়ন পরিষদের রাজস্ব আয়ের অর্থ ও জনপ্রতিনিধিদের অনুদানের অর্থে প্রত্যেক চা দোকানিকে ৫কেজি চাল, ২কেজি আলু, ১কেজি ডাল ও ১টি করে সাবান দেয়া হয়েছে। প্রয়োজনে আবারো সকলকে খাদ্য সহায়তা করা হবে।
এদিকে চেয়ারম্যানের কাছ থেকে খাদ্য সহায়তা পেয়ে আজ থেকে আর দোকান খুলবেন না বলে অঙ্গীকার করেছেন ইউনিয়নের চা বিক্রেতারা।

শামসুর রহমান নামে এক চা দোকানী বলেন, ঘরে খাওয়ার মুখ ৫টা। ঘরে বসে থাকলে খাওয়া হবে না। তাই দোকান খুলি। চেয়ারম্যান চাল-ডাল দিয়েছে এখনই দোকান বন্ধ করে বাড়ি চলে যাবো। আর খোলবো না। চেয়ারম্যান বলেছে লাগলে আরো চাল-ডাল দেবে।

আব্দুল খালেক নামে অপর এক চা দোকানি বলেন, ঘরে খাবার থাকলে দোকান খোলবো কেন। চেয়ারম্যান খাবার দিয়ে গেল এখন আর দোকান খোলবো না অঙ্গীকার করছি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।