সালমানের ছবির মুক্তি আটকে দিচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ

বিনোদন ডেস্কঃ এবার সালমান খান প্রযোজিত ছবি নিয়ে আপত্তি তুলল বিশ্ব হিন্দু পরিষদ। ছবির নাম লাভরাত্রি।

নামের সঙ্গে নবরাত্রির নামের মিল আছে। আর তাই ছবির মুক্তিতে আপত্তি তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ।
এক সাক্ষাৎকারে বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি (আন্তর্জাতিক) অলোক কুমার বলেন, আমরা ছবিটি প্রদর্শিত হওয়ার অনুমতি দেব না। আমরা চাই না, হিন্দুদের আবেগে কোনও আঘাত আসুক। তিনি আরও বলেন, ছবিটি নবরাত্রির প্রেক্ষাপটে তৈরি। আর ছবির নামটি বিকৃত করা হয়েছে।

জানা গেছে, লাভরাত্রি গুজরাটের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে। ৫ অক্টোবর ছবিটির মুক্তি পাওয়ার কথা। লাভরাত্রি দিয়ে বলিউডে ডেবিউ করছেন সলমান খানের বোন অর্পিতার স্বামী আয়ুস শর্মা।

গতবছর ডিসেম্বরে ছবির নাম ও কাস্টিং ঘোষণা করেছিলেন সলমান। ছবি পরিচালনা করছেন ফ্যান ও সুলতানের পরিচালক অভিরাজ মিনওয়ালা।
এর আগে পদ্মাবত সহ একাধিক ছবির মুক্তি নিয়ে আপত্তি উঠেছিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।