বিনোদন ডেস্কঃ এটা প্রমাণিত যে বলিউডের সেরা চুম্বনদৃশ্যগুলোর পারফর্মার ছিলেন ইমরান হাশমি। আজ এই কিস ডে বা চুমু দিবস উপলক্ষে তাই সকলের মনে আসতেই পারে ইমরান হাশমির নাম।
বেফিকরে ছবিতে রণবীর কাপুর আর বাণী কুপুরের ২৩টি চুম্বনদৃশ্য আছে। আর বলিউড ছবিতে নান্দনিক চুম্বনদৃশ্য প্রায় প্রতিটি ছবিতেই বিদ্যমান। তবে, এ ক্ষেত্রে নিশ্চয়ই এগিয়ে আছেন ইমরান হাশমি। তাঁকে ডাকা হয় বলিাউডের সিরিয়াল কিসার হিসেবে। আরো পড়ুন : ট্যুইটারজুড়ে আজ শুধুই চুমু দিবস
তাঁর অভিনীত প্রতিটি ছবিতেই আছে দারুণ সব লিপলক দৃশ্য। অভিনয়ের শুরু থেকেই এ বিষয়ে প্যাশনেট তিনি। মল্লিকা শেরওয়াত, কঙ্গনা রানাউত থেকে জ্যাকুলিন- ইমরান প্রমাণ করেছেন তিনিই অনস্ক্রিন চুম্বনের গুরু।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সিরিয়াল কিসার তকমার লাভ সম্পর্কে এই তারকা বলেন, ক্যারিয়ারের শুরুতে এই কিস-নির্ভর ছবিগুলো আমার জন্য পয়মন্ত ছিল। ট্যাগটা আমার ক্যারিয়ারেরই অংশ হয়ে যায়। আমি এই তকমাটাকে উপভোগ করেছি, পালিয়ে যেতে চাইনি। আর সত্যি বলতে, আমি এই বিষয়টি থেকে লাভবান হয়েছি। সূত্র : ডিএনএ


