সালথা উপজেলা চেয়ারম্যানের সাবেক ড্রাইভারের পরিবারকে ইজিবাইক প্রদান

সালথা উপজেলা চেয়ারম্যানের সাবেক ড্রাইভারের পরিবারকে ইজিবাইক প্রদান

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যানের সাবেক ড্রাইভার মরহুম জাকির হোসেনের অসহায় পরিবারকে একটি ইজিবাইক দিলেন উপজেলা পরিষদ। রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে জাকিরের স্ত্রী সেলিনা বেগম ও তার সন্তান মো. রাকিব হোসেনের হাতে নতুন ইজিবাইকের চাবি তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: ওয়াদুদ মাতুব্বর।

এ সময় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির একান্ত সহকারী সচিব মো. শফিউদ্দীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রূপা বেগম, উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারন সম্পাদক গিয়াস উদ্দীন, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি মো. আব্দুর রহমান ও গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যানের সাবেক ড্রাইভার জাকির হোসেন ২০১৯ সালের ১৪ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ মারা যান। মৃত্যুর পর তার পরিবারটি চরম অসহায় অবস্থায় মধ্যে জীবন-যাপন করে আসছিলো।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।