বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের বাংলার মাটি থেকে সমূলে উৎপাটন করা হবে-কৃষিমন্ত্রী

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের বাংলার মাটি থেকে সমূলে উৎপাটন করা হবে-কৃষিমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর কারীদের বাংলাদেশের মাটিথেকে সমূলে উৎপাটন করা হবে বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রী ড. মো: আব্দুররাজ্জাক। তিনি বলেন, আমরা রাজাকার,আলবদর,পাকিস্তানি হানাদার বাহিনীকে বাংলার মাটিতে পরাজিত করেছি; সেই পাকিস্তানিদের দোসররা বঙ্গবন্ধুরভাস্কর্য ভেঙে  বাংলারমাটিতে আর কোনদিন মাথাতুলে দাঁড়াতে পারবেনা। এই মাটিতে তাদের কোন ঠাঁইনেই; থাকতে পারেনা। স্বাধীনতাবিরোধী ও দেশদ্রোহী হিসেবে বাংলার মাটিতে তাদের বিচার হবে। যুদ্ধাপরাধীদের যেভাবে বিচার হয়েছে তেমনিভাবে যারা বঙ্গবন্ধুরভাস্কর্য ভাঙচুর করেছে তাদেরবিচার  এ দেশের মাটিতে হবে।

রবি বার ২০ ডিসেম্বর কৃষিমন্ত্রী রাজধানীর মানিকমিয়া এভিনিউতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে আয়োজিত মানব বন্ধনে এ কথা বলেন।

ড. রাজ্জাক বলেন, আজকে যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর আঘাত করেছে, ভাস্কর্য ভেঙেছে;তারা সেটি সুপরিকল্পিত ভাবেই করেছে। এই স্বাধীনতা বিরোধী পরাজিত শক্তিদেশীয়-আন্তর্জাতিক ঘাতক চক্র ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকরেছিল। বঙ্গবন্ধুর আদর্শ, দর্শন ও চেতনা কে চিরতরে মুছে ফেলতে চেয়েছিল। এই পরাজিত ধর্মান্ধগোষ্ঠী ১৯৭৫ এর পর থেকে ২১ বছর ধরে মুক্তিযুদ্ধেরচেতনা ও আদর্শ কে সুপরিকল্পিত ভাবে ধ্বংস করেছে।তিনি বলেন, মুক্তিযুদ্ধের আদর্শকে যেমন ধ্বংস করা যাবেনা তেমনি যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে তাদেরকে একাত্তরের মুক্তিযুদ্ধের মতো মোকাবিলা করে আবার পরাজিত করা হবে।

কৃষিমন্ত্রী আরো বলেন, ভাস্কর্যের একটা নান্দনিক দিক রয়েছে, এটি একটি শিল্প। জাতির পিতা বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে যাতে তাঁর আদর্শ ও চেতনাকে দেশের ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরাযায়, । ভাস্কর্য হচ্ছে স্মৃতিচিহ্ন বা স্মারক। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হবে এবং মানব প্রেমে ও মানব সেবায় ব্রতী হবে।

কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা বাংলাদেশ কৃষিগবেষণা কাউন্সিল (বিএআরসি) জাতীয় কৃষি গবেষণা সিস্টেম ভুক্ত (এনএআরএস) ১২টি গবেষণা প্রতিষ্ঠান কে নিয়ে এ মানব বন্ধনের আয়োজন করে। এ সময় কৃষি সচিব মো: মেসবাহুল ইসলাম, মন্ত্রণালয়ের অতিরি ক্তসচিব (সম্প্রসারণ) মো: হাসানুজ্জামান বিএ আরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. শে খমোহাম্মদ বখতিয়ার সহ সংস্থা প্রধান ও সকল স্তরের কর্মকর্তা-কর্মচারি বৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।