নৌকাকে বিজয়ী করতে সোনাতল,সারিয়াকান্দি বাসীকে আহ্বান জানিয়েছেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেছেন, আব্দুল মান্নান গত ১০ বছরে যত ভালো কাজ সারিয়াকান্দি সোনাতলা বাসীকে উপহার দিয়েছে এজন্য যুগ যুগ এই এলাকার মানুষের হৃদয়ে তিনি অম্লান থাকবেন। আজ বগুড়ার সোনাতলা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে কর্মি সমাবেশে উপরোক্ত কথা বলেন।
পৌর আব্দুল মান্নান মিলনায়তনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহনেওয়াজ তালুকদার বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক, সাবেক সংসদ সদস্য তানভির শাকিল জয়, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, সাবেক দপ্তর সম্পাদক জাকির হোসেন নবাব, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা মানিক ঘোষ, ইঞ্জিনিয়ার মাহবুব, হারুন অর রশিদ, বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, প্যানেল মেয়র তাহেরুল ইসলাম তাহের, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজার রহমান শিপলু, গোলাম মোস্তাফা পান্নাসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে আসা নেতাকর্মী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শামীম রাব্বী।
বক্তাগণ আগামী ২৯ মার্চ বগুড়া-১ আসনের উপ-নির্বাচনে প্রয়াত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান।



