× Banner
সর্বশেষ
ডিজাইন-ফর-ম্যানুফ্যাকচারিং স্তরে প্রবেশ করেছে ভারতের আকাশসীমা আজ ২৬ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ রবিবার (২৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষার প্রকৃত মান ফিরিয়ে আনতে কাজ করছে সরকার -সংস্কৃতিমন্ত্রী সৃজনশীল চিন্তার সমষ্টিগত চর্চা জাতির জন্য একটি সম্পদে পরিণত হবে -তথ্যমন্ত্রী কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোটের ফলাফল শুক্রবার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২০-২১ কার্যবর্ষের নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন কেবলই ফলাফল প্রকাশের অপেক্ষা।

সকাল ১০ টা থেকে মাঝে ১ ঘণ্টার বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত চলা দুই দিনব্যাপী এই ভোট গ্রহণ শেষ হয় বৃহস্পতিবার। এবার মোট ৭ হাজার ৭ শত ৮১ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৫ হাজার ৯ শত ৪০ জন আইনজীবী। আজ রাতে ভোট গণনার পর আগামীকাল ফলাফল ঘোষণা হবে বলে জানা গেছে।

এই নির্বাচনে সভাপতি, দু’জন সহ-সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ, দুজন সহ-সম্পাদক এবং সাতজন সদস্যসহ মোট ১৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৩১ জন।

নির্বাচনে সরকার সমর্থক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা সাদা প্যানেলে লড়াই করছেন। এরা হলেন: সভাপতি পদে আবু মোহাম্মদ আমিন উদ্দিন (এএম আমিন উদ্দিন), সহ সভাপতি মো. মনিরুজ্জামান ও সাকিলা রওশন, সম্পাদক শাহ মঞ্জুরুল হক, কোষাধ্যক্ষ ড. মো. এনামুল হক, সহ-সম্পাদক মোহাম্মদ বাকির উদ্দিন ভূঁইয়া ও মোহাম্মদ ইমতিয়াজ ফারুক, সদস্য পদে মো. হুমায়ুন কবির, মো. কামরুজ্জামান, মো. সাফায়েত হোসেন (সজীব), মো. তারজেল হোসেন, মিন্টু কুমার মণ্ডল, মোহাম্মদ মশিউর রহমান ও মোহাম্মদ জগলুল কবির।

বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা লড়ছেন নীল প্যানেল থেকে। এই প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি পদে জয়নুল আবেদীন, সহ-সভাপতি মো. আব্দুল জব্বার ভূঁইয়া ও মো. জালাল উদ্দিন, সম্পাদক মো. রুহুল কুদ্দুস কাজল, কোষাধ্যক্ষ রাগীব রউফ চৌধুরী, সহ-সম্পাদক মাহমুদ হাসান ও আইয়ুব আলী আশ্রাফী, সদস্য আমিরুল ইসলাম (খোকন), মার-ই-আম খন্দকার, মোহাম্মদ মোহাদ্দেস-উল-ইসলাম (টুটুল), মো. শফিউর রহমান, মোহাম্মদ মহসিন কবির, মোহাম্মদ শরিফ উদ্দিন (রতন) ও মোহাম্মদ ইকবাল হোসেন।

এই দুই প্যানেলের বাইরে সভাপতি পদে আইনজীবী ইউনুছ আলী আকন্দ, সহ-সম্পাদক পদে ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া ও সদস্য পদে তপন কুমার দাস প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দুই দিনব্যাপী অনুষ্ঠেয় নির্বাচন পরিচালনায় সাত সদস্যের নির্বাচন উপ-কমিটি গঠন করা হয়েছে। জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফের নেতৃত্বে গঠিত এই কমিটির সদস্যরা হলেন: মো. জসীম উদ্দিন, শরীফ ইউ আহমেদ, মুহাম্মদ সালেহ উদ্দিন, মোহাম্মদ ইলিয়াছ ভূঁইয়া (বিএম ইলিয়াছ কচি), মো. জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ আশরাফ উজ জামান খান।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির গত নির্বাচনে সভাপতি ১৪টি পদের মধ্যে সভাপতিসহ ছয়টি পদে সরকার সমর্থক সাদা প্যানেল নির্বাচিত হয়। সম্পাদকসহ আটটি পদে নির্বাচিত হয় বিএনপি সমর্থক নীল প্যানেলের আইনজীবীরা।

ওই নির্বাচনে সভাপতি হন আইনজীবী এ এম আমিন উদ্দিন আর সম্পাদক হন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।


এ ক্যটাগরির আরো খবর..