× Banner
সর্বশেষ
ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মে (রবিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী

কালীগঞ্জে গরু চুরির আতঙ্কে রাত কাটে কৃষকের

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ চুরির আতঙ্কে রাত কাটে কৃষকের। চোরেরা গোয়াল ঘরের দরজার তালা ভেঙ্গে কৃষক ওলাদ হোসেন ও কৃষক জিকু মিয়া নামে ২ কৃষকের ৩ লক্ষাধিক টাকার ৪টি গরু চুরি করে নিয়ে গেছে।

মঙ্গলবার দিবাগত রাতে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার শ্রীরামপুর গ্রামে এই চুরির ঘটনা ঘটে। ওলাদ হোসেন শ্রীরামপুর গ্রামের মৃত ইসলাম শেখের ছেলে ও জিকু মিয়া একই গ্রামের বকুল হোসেনের ছেলে। কৃষক ওলাদ হোসেন জানান, মঙ্গলবার রাতে শ্রীরামপুর স্কুলে মাঠে সভা শুনে রাত সাড়ে ১২টার দিকে বাড়িতে আসেন। পরে রাত ১টার দিকে তিনি গরুর খাবার দিয়ে ঘুমায়ে পড়েন। পরে তিনি ঘর থেকে বের হয়ে গোয়াল ঘরের তালা ভাঙ্গা দেখতে পান।

গোয়ালে থাকা তার ২টা গরু চুরি করে নেয় চোরেরা। যার আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা। এছাড়া পাশের বাড়ির জিকু নামের আরো এক কৃষকের ২টা গরু একই ভাবে গোয়াল ঘরের তালা ভেঙ্গে চুরি করে নেয় চোরেরা। যার আনুমানিক মূল্য দেড় লক্ষধিক টাকা। চুরির বিষয়ে কালীগঞ্জ থানার ডিউটি অফিসার আবুল খায়ের জানান, এবিষয়ে কালীগঞ্জ থানাতে একটি সাধারন ডায়েরি করেছে গোলাম সরোয়ার বকুল ও ওলাদ শেখ সাধারন ডায়েরি নং- ১৩০৮। তিনিি আরো জানান, এবিষয়ে আমাদের একটি টিম কাজ শুরু করেছে আশাকরি খুব শীঘ্রই আমরা ভালো একটি সংবাদ পাবো বলে আশাকরছি।

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি রবিবার দিবাগত রাতে উপজেলার আলাইপুর গ্রামের আলুকদিয়া পাড়ার আলমগীর হোসেনের বাড়িতে গরুচুরির ঘটনা ঘটে। গরু দুটির আনুমাানিক মূল্য প্রায় দুই লক্ষ টাকা। এক মাস না পেরতেই আবার গরুচুরির ঘটনায় এলাকার কৃষকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কালীগঞ্জে গরু চুরির আতঙ্কে রাত কাটে কৃষকের রাতজেগে অনেক কৃষক তাদের গুরুগুলি পাহারা দিচ্ছেন বলে জানাগেছে।


এ ক্যটাগরির আরো খবর..