গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন ১ হাজার ৮৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে ঢাকায় ৭৫৫ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ১২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে সারাদেশের হাসপাতালে ভর্তিকৃত ডেঙ্গুরোগী আছেন ৭ হাজার ৮৬৯ জন, যার মধ্যে ঢাকায় ৪ হাজার ১৪৩ জন। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত হাসপাতালগুলো থেকে ৩৮ হাজার ৪৪২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে চলে গেছেন যার মধ্যে মোট ৪৬ হাজার ৩৫১ জন ভর্তিকৃত ছিলেন। এ যাবত ডেঙ্গু রোগে মারা গেছেন ৪০ জন।
পরিসংখ্যান অনুযায়ী, শেষ তিন দিনে ভর্তিকৃত ডেঙ্গু রোগীর সংখ্যা গত ৭ আগস্ট ছিল ২৪২৮ জন, ৮ আগস্ট ২৩২৬ জন,৯ আগস্ট ২০০২ জন,১০ আগস্ট ২১৭৬ জন, ১১ আগস্ট ২৩৩৪ জন, ১২ আগস্ট ২০৯৩ জন, গতকাল ১৩ আগস্ট ১২০০ জন এবং আজ ছিল ১৮৮০ জন।





