× Banner
সর্বশেষ
বন্যা ও পাহাড় ধসে ৪৪ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড, জোড়া গোলে ইতিহাসে বেলিংহ্যাম আজ ১২ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ জুলাই (২৭ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে নারী শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে ৬ শিক্ষার্থী আটক বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলি উদ্ধার  ঝিনাইদহে গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার এবং আমাদের দায়বদ্ধতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভাঙ্গায় ডিম কুড়াতে গিয়ে বাসচাপায় নিহত ৫, ক্ষোভে বাস-ট্রাকে আগুন কালীগঞ্জে একের পর এক গরুচুরি দিশেহারা খামারী ও কৃষক শিক্ষার্থীদের মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে – ডা. জাহেদুর

সাময়িক নিষিদ্ধ শাহাদাত

admin
হালনাগাদ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ ব্যাপরে রবিবার দুপুরে সংবাদ মাধ্যমকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, ‘মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শাহাদাত হোসেন রাজীব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে সকল ক্রিকেটীয় কার্যক্রম থেকে সাময়িক বহিষ্কৃত থাকবেন। আগামী সপ্তাহে জাতীয় ক্রিকেট লীগ দিয়ে শুরু হবে ক্রিকেটের নতুন মৌসুম। মৌসুমের প্রথম টুর্নামেন্ট থেকেই খেলার সুযোগ হারাচ্ছেন তিনি। এর আাগে, শনিবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের অনুষ্ঠানে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এমনটাই আভাস দিয়েছিলেন। তিনি বলেছেন, ‘ক্রিকেটার শাহাদাতের মামলা সংক্রান্ত ব্যাপারে বিসিবি পাশে থাকার সম্ভাবনা নেই। আর সে ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবে কি না, তা বোর্ড সিদ্ধান্ত নিয়ে জানাবে। তবে আমার ব্যক্তিগত অভিমত, তার মতো অপরাধী ঘরোয়া ক্রিকেটে না খেলুক। তার এমন বক্তব্যের পরদিনই বোর্ডের অনুমোদন নিয়ে বিষয়টি জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা।

উল্লেখ্য, জাতীয় দলের পেস বোলার শাহদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে সম্প্রতি গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ ওঠে। এ ব্যাপারে শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়। পুলিশ বলছে আত্মগোপনে আছেন তারা দু’জনে।


এ ক্যটাগরির আরো খবর..