সাবেক প্রধান তথ্য কমিশনারের মায়ের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

সাবেক প্রধান তথ্য কমিশনারের মায়ের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

সাবেক প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদের মাতা রত্নগর্ভা সম্মাননায় ভূষিত সুফিয়া আখতার খানমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ।

গতকাল রাত ১১ টার দিকে রাজধানীর একটি হাসপাতালে সুফিয়া আখতার খানমের ইন্তেকালের সংবাদে শোকাহত মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সম্প্রচারমন্ত্রী তাঁর শোকবার্তায় বলেন, ‘উচ্চশিক্ষিত সম্ভ্রান্ত মহীয়সী এই মা তার নয়টি সন্তানকে শিক্ষা ও জ্ঞানের আলোয় বড় মানুষ হিসেবে গড়েছেন। তিনি আদর্শ মাতৃত্বের উদাহরণ হয়ে থাকবেন।’

সচিব ও পরে প্রধান তথ্য কমিশনারের দায়িত্ব পালন শেষে অবসরে যাওয়া মরতুজা আহমদ জানান, আজ বাদ আছর সিলেটের হযরত শাহজালাল (রা:) মাজার মসজিদে  জানাযা শেষে সেখানকার দরগা শরীফে সুফিয়া আখতার খানমের মরদেহ সমাধিস্থ হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।