উন্নয়নের প্রত্যয়, মানুষের ভালোবাসা আর ভোটারদের প্রত্যাশাকে সঙ্গে নিয়ে নির্বাচনী মাঠে ছুটে চলেছেন সাদিপুরের মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।
প্রচারণার অষ্টম দিনেও থেমে থাকেননি তিনি। সাদিপুর ১ নম্বর ওয়ার্ডের পাড়া-মহল্লায় গণসংযোগ করে সরাসরি ভোটারদের কাছে পৌঁছে দেন উন্নয়নের বার্তা। শোনেন মানুষের কথা, জানেন এলাকার সমস্যা এবং নির্বাচিত হলে সেগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, জনগণের ভোট ও ভালোবাসায় নির্বাচিত হলে সাদিপুরের সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য। রাস্তাঘাটের উন্নয়ন, পানি নিষ্কাশন, পরিচ্ছন্নতা এবং নাগরিকদের বিভিন্ন সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, “আমি মানুষের পাশে থেকে কাজ করতে চাই। জনগণ আমাকে দায়িত্ব দিলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে সেই দায়িত্ব পালন করব। সাদিপুরের উন্নয়নকে শুধু প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ না রেখে বাস্তবে রূপ দিতে চাই।”
এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। নির্বাচিত হলে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে পরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনার আশ্বাস দেন।
গণসংযোগে তার সঙ্গে থাকা সমর্থকরাও প্রচারণায় অংশ নেন এবং ভোটারদের কাছে ইমদাদুল হক ইমদাদের পক্ষে সমর্থন ও ভোট কামনা করেন। অষ্টম দিনের প্রচারণাকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, সাদিপুরে ততই জমে উঠছে প্রচার-প্রচারণা। উন্নয়নের প্রতিশ্রুতি ও জনসম্পৃক্ততার বার্তা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছে নিজের অবস্থান জানান দিচ্ছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।
এ সময় সাথে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি জনাব মোঃ শাহাবুদ্দিন বেনাপোল পৌর বিএনপি’র সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন বেনাপোল পৌর বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ বেনাপোল পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বেনাপোল অরো বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া করবেন পির নেতা তাইজুল ইসলাম বকুল ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার ২ নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক ইয়ার আলী ৬ নম্বর ভবের ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম বিএনপি নেতা আজগর আলী বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ বেনাপোল পৌর যুবদলের যুগ্ন আহবায়ক জনি হায়দার ইয়াসিন মোড়ল লাফু আশরাফুজ্জামান মির্জা সদস্য মফিজুর রহমান সদস্য হযরত আলী যশোর জেলা কৃষকদলের আহবায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক তোফাজ্জল তুহিন হোসেন আতিকুর জামান সনি সদস্য মহাসিন আলম যুবনেতা মনির হোসেন যুবনেতা রাসেল আহমেদ যুব নেতা রাসেল আহমেদ শ্রমিক নেতা আহমদ আলী সহ বেনাপোল পৌর বিএনপি যুবদল ছাত্রদল ও সাদিপুর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



