সাকিবকে ছাড়িয়ে যেতে পারে কুপার

ক্রীড়া প্রতিবেদক: বিপিএলের তিন আসর মিলে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড এখন পর্যন্ত সাকিব আল হাসানের দখলে। তবে আজই বিশ্বসেরা এই অলরাউন্ডারকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন কেভন কুপার।

বিপিএলের তিন আসর মিলে ৩৪ ম্যাচে ৪৮ উইকেট নিয়ে সবার ওপরে আছেন সাকিব। ২৮ ম্যাচে ৪৭ উইকেট নিয়ে সাকিবের পরেই আছেন কুপার। অর্থাৎ সাকিবের রেকর্ড ভাঙতে কুপারের উইকেট চাই আর মাত্র দুটি।

তিন আসর মিলে তো বটেই, এবারের (তৃতীয়) আসরেও সর্বোচ্চ উইকেট শিকারের দৌড়ে আছেন কুপার। বরিশাল বুলসের এই অলরাউন্ডার এ আসরে ৮ ম্যাচে ২০ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন। ১১ ম্যাচে ২১ উইকেট নিয়ে শীর্ষে আছেন কুমিল্লার পেসার আবু হায়দার রনি।

আজ মিরপুরে ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে কুপারের বরিশাল ও রনির কুমিল্লা। অর্থাৎ ফাইনালে কুপারের সামনে দুটি কীর্তি গড়ার হাতছানি।

বিপিএলের আগের দুই আসরে চিটাগং কিংসের হয়ে খেলেছিলেন কুপার। প্রথম আসরে ৯ ম্যাচে ১১ উইকেট আর দ্বিতীয় আসরে ১১ ম্যাচে ১৬ উইকেট নিয়েছিলেন ক্যারিবিয়ান এই অলরাউন্ডার।

আর সাকিব প্রথম আসরে খুলনা রয়্যাল বেঙ্গলের হয়ে ১১ ম্যাচে ১৫ উইকেট, দ্বিতীয় আসরে ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন। আর এবার রংপুর রাইডার্সের হয়ে ১১ ম্যাচে ১৮ উইকেট নিয়েছেন। দ্বিতীয় কোয়ালিফায়ারে কুপারের দল বরিশালের কাছে হেরেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সাকিবের নেতৃত্বাধীন রংপুর

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।