সাইবার অ্যাট্যাক বড় চ্যালেঞ্জ

সাইবার অ্যাট্যাক বড় চ্যালেঞ্জ

‘সাইবার অ্যাট্যাক বড় চ্যালেঞ্জ। ভোটারদের অ্যাওয়ারনেস তৈরি করাও বড় চ্যালেঞ্জ। প্রবাসী ভোটার গণতন্ত্র এবং সুশাসনের জন্য সেতু বন্ধন তৈরি করতে পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য চালু হয়েছে মোবাইল অ্যাপ্লিকেশন ‘পোস্টাল ভোট বিডি’। জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই অ্যাপটির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘ইসি সব সময় প্রতিশ্রুতিবদ্ধ, যাতে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। পোস্টাল ভোট বৈশ্বিক গণতন্ত্রের দরজা খুলে দিচ্ছে।’

 নির্বাচন কমিশন জানায়, পোস্টাল ব্যালটে ভোট দিতে ভোটারদের নিবন্ধন করতে হবে। এর জন্য তারা সময় পাবেন পাঁচদিন। ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু করে চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

প্রবাসীরা ছাড়াও আগামী নির্বাচনে নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। ভোট দিতে আগ্রহীদের নিবন্ধন করতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।