মধুখালী প্রতিনিধিঃ মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশিন্তপুর গ্রামের সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় (নিশ্চিন্তপুর-ভেল্লাকান্দি) মাঠ প্রাঙ্গনে গত ০৯-০৩-২০১৬ইং তারিখ রোজ বুধবার দিনব্যাপি নতুন সাজ সজ্জায় সজ্জিত করে সুন্দর মনোরম পরিবেশে এক জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হইয়াছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ আলতাফ হোসেন মোল্যা। বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানটি উদ্ভোবন করেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মোল্যা।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারন সম্পাদক, মোঃ রেজাউল হক বকু, ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপন, ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ তমিজুর রহমান (ভারপ্রাপ্ত), সাধারন সম্পাদক, শাকির আহমেদ টোকন, ডুমাইন ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ খুরশিদ আলম মাসুম, আব্দুল জলিল জুট মিলস্্ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক, এ,কে,এম ফরিদ হোসেন বাবু, রাজ্জাক জুট গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ লিঃ এর পরিচালক, মোঃ জিয়াউর রহমান খান, মোঃ ওবায়দুর রহমান খান, নির্বাহী পরিচালক, এ.কে.এম. আহসান হাবিব, প্রোজেক্ট হেড, মোঃ আব্দুস ছাত্তার হুসাইন, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ নজরুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র ছাত্রী, অভিভাবক ও সুধীজন ও ভক্তবৃন্দ অনুষ্ঠানটি উপভোগ করেন। উক্ত অনুষ্ঠানে তত্ত্বাবধানে ও পুরস্কার বিতরনে ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওহিদুজ্জামানসহ অন্যান্য বিচারকমন্ডলী ও নেতৃবৃন্দ।