সাংবাদিক আশরাফউদ্দিন মকবুল আর নেই

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক বিশেষ সংবাদদাতা, জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য আশরাফ উদ্দিন মকবুল (৭৮) মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।

বুধবার (০৪ মে ) বিকেলে (বাদ আসর) খুলনা নিরালা জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে তাকে নিরালা কবরস্থানে দাফন করা হবে, জানান জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী।

এর আগে ভোর সাড়ে ৬টায় খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই  মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এদিকে আশরাফ উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটি। প্রেস ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।