জুড়ীতে ২০ দিন পর অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিললো

হাফিজুল ইসলাম,জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম বাছিরপুরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছিল গত ১২ এপ্রিল মঙ্গলবার সন্ধা ৮ টায় ধান ক্ষেত থেকে পুলিশ লাশটি উদ্ধার করেছিল।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম বাছিরপুরের আব্দুল হান্নান বাড়ির পার্শ্ববর্তী ধান ক্ষেতে ঘাস কাটতে গেলে অজ্ঞাত ব্যক্তির লাশটি দেখতে পান।

তিনি এ বিষয়টি স্থানীয় লোকজনকে জানানোর পর জুড়ী থানাকে অবগত করা হয়েছিল। সংবাদ পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য  মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।মৃত লোকটির গায়ে লাল শার্ট ও কালো পেন্ট ছিল

।ঘটনার সত্যতা স্বীকার করে জুড়ী থানার এসআই আকতার জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে সন্ধার দিকে পশ্চিম বাছিরপুর গিয়ে লাশটি উদ্ধার করা হয়।

মরদেহে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানান তিনি।পর দিন লাশের পরিচয় না পেয়ে মৌলভীবাজার পৌরসভার কাছে হস্থান্তর করা হয়।তারা লাশটি দাপন করেন।

অজ্ঞাত যুবকের লাশের পরিচয় পেয়েছে তার পরিবার  ০২ মে সোমবার ফুলতলা  ইউনিয়নের  গ্রাম পুলিশ এর কাছে সংবাদ পেয়ে নিহত যুবকের  মা জীবন খাতুন(৬০)  জুড়ী থানায় এসে লাশের ছবি ও অন্যান্য বিবরণ দেখে তার প্রাথমিক ভাবে সনাক্ত করেন নিহতের মা।

নিহত মা কাছ থেকে  জানাজায়  তার নাম হচ্চে গৌছ উদ্দিন ও তার দুটি ছেলে সন্তান রয়েছে আব্দুর রাজ্জাক(৭) ও আব্দুর সামাদ(৫) বাড়ী জুড়ী সাগরনাল ইউনিয়নের এর উওর জাঙ্গালীয়া গ্রামে। এলাকাবাসী জানান, গৌছের বিরুদ্বে কয়েকটি মামলাও রয়েছে,সে একটি মামলায় প্রায় ৪বছর জেল কেটেছে।থানা সৃত্রে  জানা যায়, গৌছ উদ্দিন এর মা সহ পরিবারের লোকজন থানা যোগাযোগ করেছেন তদন্ত চলছে তদন্তপৃর্বক ব্যাবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।