× Banner
সর্বশেষ
জনগণের আস্থা ছাড়া রাজনীতি টেকসই নয়: তথ্যমন্ত্রী ১৮০ দিনের কর্মসূচিতে জনসেবার মানোন্নয়ন ও স্থানীয় সরকার শক্তিশালীকরণে গুরুত্ব এআইভিত্তিক ডেটা বিশ্লেষণে বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করবে সরকার জাপানের সহযোগিতায় ১৬ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি জাতীয় স্বার্থ সুরক্ষায় স্বচ্ছ কার্বন মার্কেট গঠনের আহ্বান দেশে টেক্সটাইল ও পাট খাতে বৃহৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ

নিউজ ডেস্ক

সরকার টিকা দেওয়ার লোক খুঁজে পাচ্ছে না : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

admin
হালনাগাদ: সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
সরকার টিকা দেওয়ার লোক খুঁজে পাচ্ছে না : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, সরকার টিকা দেওয়ার লোক খুঁজে পাচ্ছে না । যারা এখনও টিকা নেননি, তাদের দ্রুত টিকা নেওয়ার তাগিদ দিয়েছেন মন্ত্রী।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার টিকা হাতে আছে ১০ কোটি। সবাই টিকা দেওয়ার পরও টিকা বেঁচে যাবে। যারা টিকা নেননি তারা দ্রুত টিকা নেন।হাসপাতালে এখন সারা দেশে মিলে আড়াই হাজার রোগী আছে, আর ঢাকায় রয়েছে দেড় হাজার রোগী। টিকা নেওয়ার কারণে মৃত্যুহার কমেছে।

এ বছরের মধ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী সংশ্লিষ্ট সবাইকে বুস্টার ডোজসহ করোনার টিকা দেওয়া শেষ করা হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..