× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

ডেস্ক

সরকারের অনেকের কথায় মনে হচ্ছে তারা লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছেন: তারেক রহমান

Kishori
হালনাগাদ: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
trak rohoman
trak rohoman

যত দ্রুত সম্ভব স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত, এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা বিভিন্ন ব্যক্তির কথাবার্তা শুনে মনে হচ্ছে তারা সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা বিচ্যুত হচ্ছেন। যে কারণে রাজনৈতিক অস্থিরতা তৈরি হচ্ছে। রাজনৈতিক অস্থিরতা হলে কোনো সংস্কারই কাজে আসবে না এবং দেশের অর্থনীতিতেও তার প্রভাব পড়বে বলে হুঁশিয়ার করেন তিনি।

আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ‘ঢাকা বার আইনজীবী ফোরাম “৩১-দফা” প্রশিক্ষণ’ শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

দ্রুততম সময়ে নির্বাচন দিয়ে স্থিতিশীলতা ফেরানোর আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নির্বাচন হলে স্থিতি অবস্থা আসবে। সমস্যাগুলো সমাধান করতে দায়িত্বপ্রাপ্তরা কাজ করবেন। সংসদকে কার্যকর করতে যত দেরি হবে, অস্থিরতা চারদিকে ছড়িয়ে পড়বে।

প্রায় আড়াই বছর আগে বিএনপি ৩১ দফা ঘোষণা করেছে জানিতে তিনি বলেন, আমাদের অতীতের রাষ্ট্রপরিচালনার অভিজ্ঞতা থেকে আমরা ৩১ দফা উপস্থাপন করেছি। আমরা দেখেছি স্বৈরাচারের সময় অর্থনীতি, কৃষি, শিক্ষা, প্রশাসনসহ সব সেক্টর ধ্বংস করা হয়েছে। আমরা যদি এখন কতগুলো পলিসি বা সিদ্ধান্ত না গ্রহণ করি, তাহলে দেশকে ধ্বংস থেকে রক্ষা করা সম্ভব নয়।

এসময় তিনি আরও বলেন, যেসময় স্বৈরাচারের চোখে চোখ রেখে কেউ সংস্কারের কথা তুলতে সাহস করেনি তখন বিএনপি ও রাজপথে আন্দোলনের কিছু দল মিলিতভাবে আমরা ৩১ দফা দিয়েছিলাম। আজকের অনেক ব্যক্তি সেসময় সংস্কারের ‘স’ এর ধারে কাছে ছিলেন না। কিন্তু বিএনপি ও সমমনা দলগুলো সেদিন ৩১ দফা উপস্থাপন করেছিল।

দেশ ও মানুষের অবস্থার উন্নতি ঘটাতে ৩১ দফার বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, আমরা ৩১ দফা দিয়েছি, অন্তর্বর্তী সরকারের ৬টি কমিশন বিভিন্ন সুপারিশ দিয়েছেন। মিলিয়ে দেখলে কিছু পার্থক্য থাকলেও, মূল বিষয়গুলোর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। এসময় ৩১ দফা অধিকাংশ মানুষের মতামতের প্রতিফলন বলেও উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।


এ ক্যটাগরির আরো খবর..