সরকারি কর্মচারীদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সরকারি কর্মচারীদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারি কর্মচারীদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে হবে।

প্রতিমন্ত্রী আজ ঢাকা থেকে ভার্চুয়াল মাধ্যমে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আয়োজিত ৩৮তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে প্রত্যেকের দায়িত্ব আন্তরিকতার সাথে জনগণের সেবা করা। জনগণ যেন দ্রুততার সাথে কাঙ্ক্ষিত সেবা পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সরকারি কর্মচারীদের দক্ষতা, যোগ্যতা ও কর্মস্পৃহাকে কাজে লাগিয়ে নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারের একটি স্লোগান হচ্ছে তারুণ্যের শক্তি – বাংলাদেশের সমৃদ্ধি। দেশের এই যুবশক্তিকে সুসংগঠিত, সুশৃঙ্খল এবং উৎপাদনমুখী শক্তিতে পরিণত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ সিভিল সার্ভিসের সদস্যদের বিশেষ করে নবীন কর্মকর্তাদের এই প্রতিশ্রুতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. এ কে এম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তৃতা করেন। কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মেসবাহুল ইসলাম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।